মহাখালী-গুলশান রোড অবরোধ করলেন তিতুমীরের শিক্ষার্থীরা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর গুলশান লিংক রোড অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে লিংক রোডের উভয় পাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টা দিকে সড়কের ওপর বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন প্রতিষ্ঠানটির অর্ধশতাধিক শিক্ষার্থী।

সরেজমিনে দেখা গেছে, কলেজের মূল ফটকের সামনে ৬ষ্ঠ দিনের মতো অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী। তার সামনে শিক্ষার্থীরা গোল হয়ে সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছেন। তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখানে দেখা যায়নি।

এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ কর্মসূচির আওতায় সোমবার অবরোধ করা হয় মহাখালীর আমতলী মোড় ও রেলগেইট এবং গুলশান-১ গোলচত্বর। একইসঙ্গে শাটডাউন ঘোষণা করা হয় তিতুমীর কলেজ। ক্লাস-পরীক্ষার পাশাপাশি বন্ধ প্রশাসনিক কার্যক্রমও। তবে স্বরস্বতী পূজার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে নতুন করে তিন দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো, তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিতে হবে, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং তিতুমীর কমিশন গঠনে আইন উপদেষ্টা বাঁধা দিয়েছেন অভিযোগ করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর