বিধ্বংসী তামিমের ব্যাট, বরিশালের কাছে আবারও হারলো রাজশাহী

বিপিএলের প্রথমদিন মুখোমুখি হয়েছিলো দুই দল। ফরচুন বরিশালের কাছে ওই ম্যাচে ৪ উইকেটে হেরেছিলো দূর্বার রাজশাহী। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ১৯৭ রান তুলেছিলো রাজশাহীর ব্যাটাররা।

সিলেট পর্বের প্রথমদিন আবারও এই দুই দল মুখোমুখি। এবারও ফরচুন বরিশালের কাছে হারলো দূর্বার রাজশাহী। তামিম ইকবাল আজ খোলস ছেড়ে বেরিয়ে এসে নিজের আসল রূপ প্রকাশ করলেন। ৪৮ বলে খেললেন অপরাজিত ৮৬ রানের এক বিধ্বংসী ইনিংস। তার ব্যাটেই দূর্বার রাজশাহীকে ১৫ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথম ম্যাচে রাজশাহীর ব্যাটাররা ভলো ব্যাটিং করলেও, আজ এনামুল হক বিজয়দের ব্যাটে খুব রান তুলতে পারলো না। টস হেরে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ১৬৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল তারা। ফরচুন বরিশাল তামিম ইকবাল, কাইল মায়ার্স এবং মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে ১৭.৩ ওভারেই জয় তুলে নেয়।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই প্রিতম কুমারের (৩) উইকেট হারায় বরিশাল। কিন্তু তামিম আর কাইল মায়ার্স মিলে ৪১ রানের জুটি গড়ে বিপদ সামলান। ১১ বলে ২৪ রান করে আউট হন কাইল মায়ার্স। এরপর তাওহিদ হৃদয় ব্যাট করতে নেমে আগের দুই ম্যাচের মত ব্যর্থতার পরিচয় দিলেন। ১৪ বলে তিনি করেন ১৩ রান।

৯৩ রানে ৩ উইকেট পড়ার পর জুটি গড়েন তামিম এবং মুশফিক। দুই বন্ধুর পুরনো সেই জুটির বন্ধুত্বই বরিশালকে ৭ উইকেটের জয় উপহার দিলো। তারা গড়ে তোলেন ৭৬ রানের অপরাজিত অনবদ্য এক জুটি। ২৪ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন মুশফিক। ৪৮ বলে ১১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। ম্যাচ সেরার পুরস্কারও জিতলেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিস ও জিসান আলমের উদ্বোধনী জুটি ছিল ৩০ রানের। ১৬ বলে ২২ রান করে আউট হয়ে যান পাকিস্তানি ব্যাটার হারিস। জিসান আলম একটু ঝড় তুলেছিলেন। ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার মারেন তিনি।

এরপর এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বিও মাঝারি মানের জুটি গড়েন। ২৩ বলে ৩৭ রান করেন রাব্বি। বিজয় আউট হন ৩৯ রান করে।

শেষ দিকে রায়ান বার্ল ১১ বলে ১০ এবং আকবর আলী ৯ বলে ১৫ রান করলে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রানে থেমে যায় রাজশাহীর ইনিংস।

বরিশালের হয়ে শাহিন শাহ আফ্রিদি নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন তানভির ইসলাম ও ফাহিম আশরাফ।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের