আল্লুর পর রামচরণের অনুষ্ঠানে দুর্ঘটনা, নিহত ২

দক্ষিণী সুপার স্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক নারী অনুরাগীর। তার ছেলে এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। গত বছরের ৪ ডিসেম্বর ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটা মর্মান্তিক ঘটনার কারণে আইনি বিপাকে পড়েছেন আল্লু।

এ মৃত্যুর কারণে একরাত জেলেও থাকতে হয়েছে আল্লুকে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এক মাসের মাথায় এবার ৪ জানুয়ারি রামচরণের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় ২ অনুরাগীর নিহত হয়েছেন।

এদিকে আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক চলছে। এ তদন্তে সহযোগিতা করার পাশাপাশি প্রতি রবিবার এখন থেকে থানায় হাজিরা দিতে হবে এ নায়ককে। সেই আইনি জটিলতার মাঝেই আল্লু জেল থেকে ফেরার পর তার জুবিলি হিলসের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন রামচরণ। যার কারণে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কড়া সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।

এবার সেই দক্ষিণী সুপারস্টারের সিনেমা ‘গেম চেঞ্জার’র প্রচার অনুষ্ঠান থেকে ফেরার পথে মৃত্যু হলো দুই অনুরাগীর। এ ঘটনার কারণে সিনেমার প্রযোজক দিল রাজু শোকপ্রকাশ করে দুই মৃতের পরিবারকে ১০ লাখ রুপি আর্থিক সাহায্য দিয়েছেন। প্রযোজক দিল রাজু জানিয়েছেন, ‘অনুষ্ঠানের পরই জানতে পেরেছি বিষয়টা। সেই জন্যই পবন কল্যাণ আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, এরকম অনুষ্ঠানের আর কোনো বিকল্প আছে কি না।’

তিনি আরও বলেন, ‘কারণ তার মনে হয়েছে, এত বড় জমজমাট অনুষ্ঠানের পরে যখন এমন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তখন সেটা ভীষণই দুঃখজনক। আসলে আমি আর রামচরণই এরকম অনুষ্ঠানের জন্যে জোর দিয়েছিলাম। ঈশ্বরের কাছে তাদের আত্মার শান্তি কামনা করি। যে কোনোরকম সাহায্যের জন্য দুই পরিবারের পাশেই থাকব। এরই মধ্যে মৃতদের পরিবারে ৫ লাখ করে রুপি পাঠিয়েছি।’

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব…

    Continue reading
    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি বলেন, ‘আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে আমরা…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে: ট্রাম্পের নতুন হুমকি

    ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে: ট্রাম্পের নতুন হুমকি

    ইউক্রেন যুদ্ধে জয়ী হচ্ছে রাশিয়া : পুতিন

    ইউক্রেন যুদ্ধে জয়ী হচ্ছে রাশিয়া : পুতিন

    নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

    নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

    লঘুচাপে উত্তাল সাগর, চলছে ৩ নম্বর সতর্কসংকেত

    লঘুচাপে উত্তাল সাগর, চলছে ৩ নম্বর সতর্কসংকেত

    প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

    প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

    অপরাধ ও আইনি দ্বন্দ্ব নিয়ে কারিনা-পৃথ্বীরাজের ‘দায়রা’

    অপরাধ ও আইনি দ্বন্দ্ব নিয়ে কারিনা-পৃথ্বীরাজের ‘দায়রা’

    নিউইয়র্কে বাংলাদেশিসহ দুটি প্রাণঘাতী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

    নিউইয়র্কে বাংলাদেশিসহ দুটি প্রাণঘাতী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা