বিচ্ছেদ জল্পনায় পানি ঢেলে পার্টিতে একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য

অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কাটাছেঁড়া চলছেই। তারা নাকি ডিভোর্সের দ্বারপ্রান্তে। যদিও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে কোনো কথা বলেননি অভিষেক ও ঐশ্বরিয়া। কিন্তু তাদের নিয়ে চুপ নেই নেটিজেনরা, একের পর এক সমালোচনা করেই চলেছেন। এমন পরিস্থিতিতে বিচ্ছেদের জল্পনায় পানি ঢেলে দিলেন জুনিয়র বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের সান-অ্যান্ড-স্যান্ড হোটেলে একটি বিয়ের রিসেপশনে একসঙ্গে ধরা দিলেন দুজনে। এবার সেই গুঞ্জনে ইতি টানলেন এ দম্পতি।

কলকাতা২৪/৭ সূত্রে জানা গেছে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের খবর এখন টক অব দ্য টাউন৷ দীর্ঘদিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে৷ সেই গুঞ্জনে এবার ইতি টানলেন বলিউডের এই পাওয়ার কাপল৷ বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের সান-অ্যান্ড-স্যান্ড হোটেলে একটি বিয়ের রিসেপশনে একসঙ্গে ধরা দিলেন দু’জনে। আয়েশা ঝুলকা, অনু রঞ্জন এবং অন্যান্য সেলিব্রিটির সঙ্গে পোজও দিলেন হাসিমুখে। পার্টিতে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দা রাইও৷

দীর্ঘদিন কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি অভিষেক ও ঐশ্বরিয়াকে৷ বচ্চন পরিবারের সঙ্গেও দূরত্ব বেড়েছিল রাই সুন্দরীর৷ সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে ঐশ্বরিয়ার নামের পাশ থেকে উধাও হয়েছিল বচ্চন পদবি৷ এদিকে নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্ক নিয়ে শুরু হয় কানাঘুষা৷ কিন্তু এতদিনের জল্পনায় রীতিমতো পানি ঢাললেন জুনিয়র বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী৷ তারা একফ্রেমে ধরা দিতেই ভাইরাল হলো অ্যাশ-অভির ছবি৷

ফিল্ম প্রযোজক অনু রঞ্জন অভিষেক-ঐশ্বরিয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে করে লিখেলেন—অনেক ভালোবাসা ও উষ্ণতা। ফিল্ম প্রযোজক মনীশ গোস্বামীর শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে অতিথির সঙ্গে ছবি তুলছেন বচ্চন দম্পতি। অভিনেত্রী আয়েশা ঝুলকাও পার্টির নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন৷ অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা।

এর আগে আরাধ্যার জন্মদিনেও কাছাকাছি এসেছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। মেয়ে ১৩তম জন্মদিনও একসঙ্গে সেলিব্রেট করেছিলেন তারা। নেটিজেনরা অবশ্য প্রাথমিকভাবে মনে করেছিলেন, মেয়ের জন্মদিনের পার্টিতে যাননি অভিষেক৷ কিন্তু পরে একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে একসঙ্গে দেখা যায় ঐশ্বরিয়া ও অভিষেককে৷

তাদের সাম্প্রতিক ছবি দেখে বোঝা দায়, তাদের মধ্যে দূরত্ব বেড়েছিল৷ হতে পারে জুনিয়র বচ্চনের সঙ্গে মান-অভিমানের পালা মিটিয়ে ফেলেছেন রাই সুন্দরী ৷ আবার এটিও হতে পারে আদৌ হয়তো কোনো দূরত্বই তৈরি হয়নি৷ সবটাই ছিল জল্পনা৷

উল্লেখ্য, ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক ও ঐশ্বরিয়া৷ ২০১১ সালে তাদের জীবনে আসে মেয়ে আরাধ্যা৷

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প