৫৩তম বিজয় দিবস উদযাপন করলো ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

একাত্তরের মহাকাব্যিক মুক্তিযুদ্ধ আমাদের সহস্র বছরের শ্রেষ্ঠ অর্জন। মুক্তি সংগ্রামের সমগ্র বিশ্বাস ও ভাবনাকে হৃদয়ের গভীরে লালন করে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল তা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ভাবনায়ও অনুরণন ঘটাতে চায়। আর তাই প্রতি বছরের মতো এবারও ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল গভীর ভালোবাসায় আর কৃতজ্ঞতায় যুদ্ধজয়ের ৫৩তম বর্ষ উদযাপন করে।

রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় মিন্টোর দ্য গ্রাঞ্জ পাবলিক স্কুল প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৪ শিক্ষাবর্ষের শেষ এই দিনে ছাত্রছাত্রীদের মধ্যে বর্ষ সমাপনী সনদ বিতরণ করা হয়।

অস্ট্রেলিয়ার ভূমি সন্তানদের স্মরণ করে ও শ্রদ্ধা জানিয়ে এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। আয়োজনের শুরুতেই বাংলা স্কুলের কার্যকরী কমিটির সদস্য কাজী আশফাক রহমান সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে স্বাগত জানান।

দুই পর্বে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে স্কুলের ছাত্রছাত্রী ও স্কুলের নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশনায় অংশ নেন মারজান, স্বপ্নিল, অর্ণা, রেহনুমা, ইয়ারা, ইমরান, নুসাইবা হক, আদিয়ান, আমিনা, অনিরুদ্ধ, নাশভা, মাহরুস, নাশিয়া, মুহাইমীন, সোহারদিতি, অর্ণিলা, রাইনা, মুনাজ্জাহ, সুহানা,রায়ান, জারা আমিরাহ ও গার্গি।

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পর্ষদ নাজমুল আহসান খান ও তার দুই দৌহিত্রীর পরিবেশনা উপস্থিত দর্শকদের বিমোহিত করে। একক সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী ও স্কুলের কার্যকরী কমিটির সদস্য লুৎফা খালেদ ও প্রথিতযশা কণ্ঠশিল্পী, বাংলা স্কুল সভাপতি ফায়সাল খালিদ শুভ। স্বরচিত কবিতা পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমান।

একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ তার যুদ্ধদিনের স্মৃতিচারণ করেন। এই যুদ্ধজয়ী বীর আগামী প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামের বিশ্বাস ও ভাবনা হৃদয়ে ধারণ করার পরামর্শ দেন। এই বীর মুক্তিযোদ্ধা কথোপকথন শেষে একটি দেশের গান পরিবেশন করে সবাইকে মন্ত্রমুগ্ধ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অধ্যক্ষ রুমানা খান মোনা ২০২৪ শিক্ষাবর্ষ সাফল্যের সঙ্গে সমাপ্তি ঘটায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা বর্ষ সমাপনী সনদ তুলে দেন শ্রেণি শিক্ষকরা। সবশেষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন স্কুল সভাপতি ফায়সাল খালিদ শুভ।

বাংলা স্কুলের ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান খানের সার্বিক তত্ত্বাবধানে, সমন্বয়কারী অধ্যক্ষ রুমানা খান মোনা ও স্কুলের কার্যকরী কমিটির সদস্য লুৎফা খালেদের ব্যবস্থাপনা এবং জয়তী রায় সোমা ও বিজয় সাহার পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অনিতা মন্ডল ও হারমোনিয়ামে সাহায্য করেন নাজমুল আহসান খান।

সনদ বিতরণ পর্বটি সঞ্চালনা করেন শ্রেণি শিক্ষক শায়লা ইয়াসমিন নুসরাত, অনিতা মন্ডল, সায়মা হক, বিশাখা পাল ও নুসরাত মৌরি। অনুষ্ঠান পরিকল্পনা ও কারিগরি নিয়ন্ত্রণে ছিলেন মসিউল আযম খান স্বপন ও ফায়সাল খালিদ শুভ। প্রচারের দায়িত্ব পালন করেন ইয়াকুব আলি। স্টেজ সজ্জা, আপ্যায়ন ও সার্বিক সহায়তায় ছিলেন শাহিন, আজিজ, জিসান, ইয়াকুব, রিজভী ও মঈন।

বিজয় দিবস ও বর্ষ সমাপনী এই আয়োজনে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বারডিয়া বাংলা স্কুলের সভাপতি ড. রফিক ইসলাম ও অধ্যক্ষ মিলি ইসলাম, নাট্যজন ও আবৃত্তিকার আজিম সাগর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আবদুল জলিল ও শাহ আলম সৈয়দ এবং স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী।

ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আজ থেকে শুরু হওয়া গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৫ রোববার পুনরায় খুলবে। উল্লেখ্য ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীদের জন্য উন্মুক্ত থাকে।

  • Related Posts

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। আরেকজন সদস্য গুরতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা…

    Continue reading
    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা…

    Continue reading

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত