বাহরাইনে প্রখর রোদে শ্রমিকদের কাজ না করার আহ্বান

বাহরাইনে সূর্যের প্রখর তাপে খোলা জায়গায় কাজ করা বাংলাদেশি নির্মাণ শ্রমিকদের জন্য স্বাস্থ্যঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে দুপুরের প্রখর রোদে বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (১০ জুলাই) বাহরাইনের হিদ এলাকায় আয়োজিত হয় এক গ্রীষ্মকালীন সচেতনতামূলক কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনের শ্রম মন্ত্রণালয়ের সচেতনতা ও নির্দেশনা বিভাগের প্রধান হোসেন আল-হুসাইনি, শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধি মোহাম্মদ আল-হাশেমী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহরাইন শাখার জনস্বাস্থ্য সহযোগী কর্মকর্তা রায়ান বুটাইলা।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কাউন্সেলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস বক্তব্য রাখেন। রাষ্ট্রদূত মো. রইস হাসান সারওয়ারের বার্তা পৌঁছে দিয়ে তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান—তীব্র গ্রীষ্মে নির্ধারিত স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করতে।

মধ্যদুপুরে কাজ না করার আহ্বান জানিয়ে মহিউদ্দিন কায়েস বলেন, আপনারা আমাদের সম্পদ। আপনাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ দূতাবাস সর্বদা পাশে আছে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সূর্যের প্রখর তাপে কাজ না করাই আপনাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

শ্রমিকদের পর্যাপ্ত পানি পান করা, হেলমেট, সেফটি সু ও জ্যাকেট ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতা কার্যক্রম চলমান থাকবে বলে জানান মহিউদ্দিন কায়েস।

দূতাবাসের প্রথম সচিব মো. মাহফুজুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিদেশি অতিথিরা তাদের বক্তব্যে কর্মীদের স্বাস্থ্যসচেতন হওয়ার আহ্বান জানান এবং গ্রীষ্মকালীন সুরক্ষা নির্দেশনা যথাযথভাবে মানার গুরুত্ব তুলে ধরেন।

তীব্র তাপদাহের কারণে বাহরাইন সরকার ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা জায়গায় কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মালিক এই সময়ের মধ্যে কাজ করতে বাধ্য করালে শ্রমিকদের ৮০০০৮০০১ নম্বরে কল করে অভিযোগ জানাতে বলা হয়েছে। এছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর ৩৩৩৭৫১৫৫-তে যোগাযোগ করা যাবে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল