‘সিতারে জামিন পার’ তিন সপ্তাহে আয় কত করেছে

বলিউড অভিনেতা আমির খানের সিনেমা ‘সিতারে জামিন পার’ মুক্তি পেয়েছে ২১ জুন। সিনেমাটি মুক্তির তিন সপ্তাহ পার হয়েছে। এতে আমির খান অসাধারণ অভিনয় করেছেন। সিনেমার খুদে শিল্পীরাও তাদের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে। এটি মুক্তির ২১ দিন পরেও বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করছে।

নির্দেশক আর এস প্রসন্ন নির্মিত ‘সিতারে জামিন পার’ সিনেমাটি বৃহস্পতিবারের (১০ জুলাই) আয়ও বেশ ভালো। তিন সপ্তাহ পরেও কোটি কোটি টাকা আয় করছে, যা রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে। জেনে নেওয়া যাক এখন পর্যন্ত কত টাকা আয় হয়েছে।

আমির খানের ‘তারে জামিন পার’ সিনেমার সিকুয়্যাল ‘সিতারে জামিন পার’ সিনেমাটি। দুটি সিনেমাই দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছে। ‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খানের সঙ্গে জেনেলিয়া ডি’সুজা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। বক্স অফিসে ‘সিতারে জামিন পার’ সিনেমার প্রতিদ্বন্দ্বী ছিল কাজলের ‘মা’ এবং অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’।

‘সিতারে জামিন পার’ সিনেমার বক্স অফিস আয়ের কথা বললে, প্রথম দিন সিনেমা ১০.৭ কোটি রুপি আয় করে। তৃতীয় বৃহস্পতিবারের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ‘স্যাকনিল্ক’ জানিয়েছে, ‘সিতারে জামিন পার’ ২১তম দিনে ১.১৫ কোটি রুপি আয় করেছে। এখন পর্যন্ত মোট আয় ১৫৪.৩৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১৯১ কোটি টাকারও বেশি। আশা করা যাচ্ছে শনি-রোববারে আয় আরও বৃদ্ধি পাবে।

‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি দশ জন প্রতিবন্ধী ব্যক্তির একটি দলকে শেখান বাস্কেটবল। আমির খান নিজে, অপর্ণা পুরোহিত এবং রবি ভগচন্দকা এ সিনেমার প্রযোজনা করেছেন।

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর এটি আমিরের বড় পর্দার সাফল্য। ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, সিনেমাটি বিশ্বব্যাপী ২১৭.৫০ কোটি রুপি আয় করেছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!