বাসের চাকা ফেটে দুই সিএনজি-রিকশাকে চাপা, আহত ৮

বগুড়ায় শাজাহানপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা ঘটেছে। এসময় দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয় বাসটি। এতে আহত হয়েছেন আটজন।

শনিবার (৯ আগস্ট) দুপুরে বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এমআর ট্রাভেলসের একটি দ্রুতগামী বাস ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। দুপুর ১টার দিকে বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় হঠাৎ বাসটির সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি ও একটি রিকশার ওপর পড়ে। এসময় হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালান। এসময় আহতদের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে শাজাহানপুর উপজেলার জুসখোলা এলাকার শাকিল (২৮), নিমগাছি ফকিরপাড়া এলাকার রেশমী (৩২) ও তার মা দোলেনা (৫০), খোট্টাপাড়া গ্রামের মোকছেদুল (৫০) এবং সালমা (৪৮) নামের এক নারীসহ মোট ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বাসের চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটেছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল