রেকর্ড গড়েই জিম্বাবুয়েকে হারালো নিউজিল্যান্ড

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে করেছিল ১২৫ রান। দ্বিতীয় ইনিংসে করে মাত্র ১১৭ রান। তাতেই মাত্র আড়াই দিনে এক ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।

নিজেদের ক্রিকেট ইতিহাসে টেস্টে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় কিউইদের। আর টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ জয়। এর আগে ২০১২ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই নেপিয়ারে এক ইনিংস ও ৩০১ রানে জিতেছিল নিউজিল্যান্ড। এতদিন ওটাই ছিল তাদের সবচেয়ে বড় জয়।

আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের। ১৯৩৮ সালে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৫৭৯ রানে হারিয়েছিল তারা। দ্বিতীয় সর্বোচ্চ জয় অস্ট্রেলিয়ার, ২০০২ সালে দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়েছিল এক ইনিংস ও ৩৬০ রানের ব্যবধানে। নিউজিল্যান্ডের এই জয়টা এলো অস্ট্রেলিয়ার চেয়ে এক রান কমে (এক ইনিংস ও ৩৫৯ রানে)

দ্বিতীয় দিনই রান পাহাড়ে চড়েছিল নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের সামনে দাঁড় করিয়েছিল ৪৭৬ রানের বিশাল লিড। সবারই ভাবনা ছিল, এ অবস্থায় আর কতদূর যাবে নিউজিল্যান্ড? এমনিতে মাত্র দু’দিন গেছে। আরও তিনদিন বাকি। বুলাওয়ের কুইন্স ওভাল পার্ক ব্যাটিং বান্ধব। সুতরাং, এখানে চাইলে আরও একদিন নির্দিধায় কাটিয়ে দিতে পারবে নিউজিল্যান্ড।

কিন্তু সে পথে আর হাঁটলো না। দ্বিতীয় দিন ৩ উইকেটে ৬০১ রানে যে শেষ করলো, সেখানেই থেমে গেলো তারা। অর্থ্যাৎ, তৃতীয় দিন মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা করে দেয় মিচেল স্যান্টনাররা। ফলে জিম্বাবুয়েকে এখন ইনিংস পরাজয় এড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয়।

কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পেসার জাকারি ফকসের তোপের মুখে পড়ে জিম্বাবুইয়ানরা। জাকারি একাই নেন ৫ উইকেট। নিক ওয়েলেক ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি কিউই বোলারদের সামনে। ৭১ বলে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন ওয়েলেক। এছাড়া দুই অংকের ঘর স্পর্শ করেন কেবল ক্রেইগ আরভিন। বাকিরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি।

জাকারি ফকস ছাড়া ২টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও জ্যাকব ডাফি। ১টি উইকেট নেন ম্যাথ্যু ফিশার।

এর আগে প্রথম দিন জিম্বাবুয়েকে ১২৫ রানে অলআউট করে দিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড (Zimbabwe vs New Zealand)। ওপেনার ডেভন কনওয়ে উইল ইয়াংকে সঙ্গে নিয়ে ১৬২ রানের বিশাল জুটি গড়েন। ইয়াং ৭৪ রান করে আউট হলেও কনওয়ে নিজের ইনিংসে লম্বা করেন। ১৫৩ রানে আউট হন তিনি। প্রথম দিন ১ উইকেটে ১৭৪ রান করে কিউরা।

৪৯ রানে এগিয়ে থেকে টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করতে নামে কিউইরা। শুধু জ্যাকব ডাফি এবং ডেভন কনওয়ের উইকেট হারায় সফরকারীরা। ডাফি করেন ৩৬ রান। এছাড়া চতুর্থ উইকেটে হেনরি নিকোলস এবং রাচিন রাবিন্দ্রা (rachin ravindra) ২৫৬ রানের বিশাল জুটি গড়েন। দ্বিতীয় দিন শেষে নিকোলস ১৫০ এবং রাচিন রাবিন্দ্রা ১৬৫ রানে অপরাজিত থাকেন। ৪৭৬ রানে এগিয়ে থেকে দিন শেষ করে নিউজিল্যান্ড।

কিন্তু তৃতীয় দিন নিজেরা ব্যাট করতে না নেমে ইনিংস ঘোষণা করে। কিন্তু ব্যাট করতে নেমে প্রথম সেশনটাও ঠিকমত শেষ করে পারেনি জিম্বাবুয়ে। অলআউট হয়েছে ২৮.১ ওভারে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!