বাংলা ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি জেমসের জন্মদিন আজ

বাংলা ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি জেমসের জন্মদিন আজ। ঘরোয়া আয়োজনে এই তারকা দিনটি কাটাচ্ছেন ঢাকায়। ভক্তদের কাছে তিনি ‘গুরু’, আবার কেউ কেউ বলেন নগর বাউল। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁ জেলায় জন্ম নিলেও শৈশব কেটেছে চট্টগ্রামে।

পরিবারের বাধা ডিঙিয়ে সংগীতের পথে হাঁটা শুরু শৈশবে। একপর্যায়ে বাড়িও ছাড়েন। চট্টগ্রামের আজিজ বোর্ডিং থেকে শুরু হয় তার মূল পথচলা। ১৯৮০ সালে গড়েন ‘ফিলিংস’ব্যান্ড , সেখান থেকে প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ আসে ১৯৮৭-তে। ৮৮-তে প্রকাশিত ‘অনন্যা’ অ্যালবাম দিয়েই পান জনপ্রিয়তা। পরের ইতিহাস গানপ্রেমী সবারই জানা।


রহস্যময় এই তারকার জন্মদিন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ দিনটি কীভাবে কাটান তিনি, এই একটি প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন সকলে। পৃথিবীতে আগমণের এই দিনে আত্মীয়-স্বজন ও কাছের মানুষদের সঙ্গে ফ্যামিলি টাইম কাটান নগর বাউল।

বাংলাদেশের সীমানা পেরিয়ে জেমসের খ্যাতি ছড়িয়েছে বিশ্বে। নানাপ্রান্তে ছড়িয়ে থাকা কোটি ভক্তরা বিশেষ দিনটিতে শ্রদ্ধায় স্মরণ করেন, জানান শুভেচ্ছা- সবই উপভোগ করেন তিনি।

নব্বইয়ের দশকে তরুণদের মুখে মুখে ফিরেছে তার অগণিত গান দুষ্টু ছেলের দল, বিজলি, তোমার দেখা নাই, এত কষ্ট, আমি তোর মনের মতো হতে পারলাম নারে কিংবা জনতা এক্সপ্রেস। প্রতিটি গান আজও সমান জনপ্রিয়। শুধু বাংলাদেশেই নয়, বলিউডেও ঝড় তুলেছেন তিনি ভিগি ভিগি, চল চলে, আলবিদা, রিশতে গানগুলো দিয়ে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প