কুয়ালালামপুরে সংহতি জানিয়ে সুমুদ ফ্লোটিলা সমাবেশ

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে হাজারো মানুষ জড়ো হয়ে সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সুমুদ ফ্লোটিলা সমাবেশ নামের এ কর্মসূচিতে তিন দফা দাবি-সংবলিত স্মারকলিপি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে- গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব স্বেচ্ছাসেবককে অবিলম্বে মুক্তি, গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর অনুমতি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শান্তি প্রক্রিয়ায় বিঘ্ন না ঘটানোর আহ্বান।

সমাবেশে প্রতিবাদকারীরা ইসরায়েলবিরোধী নানা স্লোগান দেন। প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারীর উপস্থিতিতে এ কর্মসূচি মালয়েশিয়ার সর্বস্তরের মানুষের ফিলিস্তিনপ্রীতি ও ঐক্যকে প্রতিফলিত করে। এ সময় পুলিশ শৃঙ্খলা বজায় রাখে। তবে দূতাবাস কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে সরাসরি স্মারকলিপি নিতে অস্বীকৃতি জানায়।

শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর একই স্থানে আরও বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ