বাংলাদেশ থেকে যত বেশি দক্ষ মানুষ আসবে তত দেশের সুনাম বাড়বে

কুয়েতে বিভিন্ন সেক্টরে প্রকৌশলী, চিকিৎসকসহ দক্ষ জনশক্তির বেশ চাহিদা রয়েছে। এখানে বাংলাদেশ থেকে যত বেশি দক্ষ মানুষ আসবে তত বেশি দেশের সুনাম বাড়বে। একইসঙ্গে বাড়বে রেমিটেন্স। সময় সংবাদকে এসব কথা জানিয়েছেন ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির (কেএনপিসি) ইঞ্জিনিয়ার আবদুস সালাম।

বর্তমান প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয় নিয়ে সময় সংবাদের কথা হয় তার সাথে। আরও কথা বলেন কুয়েতের আল-জোর উত্তর বিদ্যুৎ কেন্দ্রের মেইনটেনেন্স ম্যানেজার ইঞ্জিনিয়ার আতিকুর রহমান এবং কুয়েত স্বাস্থ্য  মন্ত্রণালয়ের ফার্মাসিউটিক্যালস ল্যাব এক্সপার্ট মো. সালেহ উজ্জামান।

তারা জানান, কুয়েতে বর্তমানে প্রায় তিন লাখের মতো প্রবাসী বাংলাদেশি আছেন। তাদের বড় একটি অংশ অদক্ষ হিসেবে সাধারণ শ্রমিক হিসেবে কাজ করছেন।

আবার তাদের অনেকেই নিজেদের শ্রম, মেধা আর সততা দিয়ে দীর্ঘ দিন কাজ করে দক্ষতা অর্জন করেছেন।

এছাড়া কুয়েতের মূল অর্থনৈতিক চালিকা শক্তি তেল বিদ্যুৎ এবং পানি সেক্টরে প্রকৌশলী সেবা, স্বাস্থ্যসেবা খাতে চিকিৎসক, নার্স , ল্যাব টেকনিশিয়ানসহ বিভিন্ন কারিগর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুমনা কুড়িয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

তারা জানান, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কোটি প্রবাসী। তাদের সততা, শ্রম আর দক্ষতার  গুণই গড়ে তুলছে দেশের উন্নত ভাবমূর্তি এবং শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি। 

দক্ষ জনশক্তি রফতানি, প্রশিক্ষণ এবং শিক্ষায় আরও বিনিয়োগই হতে পারে আগামীর  উন্নত পথচলার চাবিকাঠি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি