বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশ চূড়ান্ত করে ফেলেছে ভারত!

চেন্নাইতে প্রথম টেস্ট শুরু হতে এখও তিনদিন বাকি। আগামী বৃহস্পতিবার প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরই মধ্যে বাংলাদেশ দলের ক্রিকেটাররা পৌঁছে গেছেন ভারতে। ভারতীয় দলও ঘোষণা করা হয়েছে অনেক আগে এবং এখন চলছে তাদের জোর প্রস্তুতি।

ম্যাচ শুরুর তিনদিন আগে একাদশ ঘোষণা করার কথা নয়। তবে সোমবারের অনুশীলনে সম্ভাব্য প্রথম একাদশের ইঙ্গিত পাওয়া গেছে ভারতের। যেভাবে ভারতীয় ক্রিকেটাররা ব্যাট করতে এসেছেন বা বল করেছেন, তাতে বাংলাদেশের বিপক্ষে কারা খেলবেন তা মোটামুটি নিশ্চিতভাবে বোঝা যাবে।

সোমবার সকালে সবার আগে বিরাট কোহলিকে ব্যাট করতে দেখা যায়। পাশের নেটে ব্যাট করতে নামেন জশস্বি জয়সওয়াল। তারা যশপ্রিত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিনের বল খেলছিলেন। এরপরে রোহিত শর্মা, শুভমান গিল, সরফরাজ খান একে একে ব্যাট করেন। দিলিপ ট্রফি খেলে এদিনই ভারতীয় দলের সঙ্গে প্রথম অনুশীলন করেন সরফরাজ। রোহিত নজর দিয়েছিলেন স্পিনারদের খেলার উপরেই।

রবিন্দ্র জাদেজা, রিশাভ পান্ত, মোহাম্মদ সিরাজকেও ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। স্থানীয় বোলারদের বিরুদ্ধে তারা ব্যাট করেন। থ্রোডাউনও নেন। গোটা অনুশীলনেই বাউন্সি বোলিংয়ের বিরুদ্ধে খেলতে দেখা গেছে।

চেন্নাইয়ে এবার যথেষ্ট পরিমাণে বাউন্স থাকার কথা বলা হলেও, তিন পেসারে খেলার সম্ভাবনা কম। সেক্ষেত্রে বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ হতে পারেন ভারতীয় একাদশের দুই পেসার।

সঙ্গে অশ্বিন, জাদেজা এবং কুলদিপ হতে পারেন তিন স্পিনার। অক্ষর প্যাটেলকে সাইডলাইনে বসতে হতে পারে। ব্যাটিংয়ে সরফরাজ না লোকেশ রাহুল কাকে নেওয়া হয় তা নিয়ে জল্পনা অব্যাহত। তবে ধ্রুব জুরেলের জায়গায় রিশাভ পান্তের ফেরা প্রায় নিশ্চিত।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান