অবৈধভাবে ভারত যাওয়ার সময় বিজিবির হাতে আটক ১৬

দিনাজপুরের বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় হিন্দু সম্প্রদায়ের পুরুষ, নারী শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দিনগত রাত সোয়া দুইটার সময় বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপি’র খোপড়াগ্রাম সীমান্ত পিলার ৩৩১ এর সাব-পিলার ৩ এর কাছ থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, আটকরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে ভারতে প্রবেশের জন্য গিয়েছিলেন।

খবর পেয়ে কিশোরীগঞ্জ কোম্পানির কমান্ডার সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম জানান, বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির অধীন বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খোপড়া গ্রামে সীমান্ত পিলার ৩৩১/৩-এর নিকট বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নীলফামারী ও দিনাজপুর জেলার বিভিন্ন বয়সী ১৬ জনকে আটক করা হয়। তাদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বিরল থানার এস আই হাসান জানান, চারজন শিশুকে তাদের আত্মীয় ও অভিভাবকরা নিয়ে গেছেন। ১২ জনকে অবৈধভাবে পাসপোর্ট ছাড়া সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টর অপরাধে কোর্টে পাঠানো হয়েছে। বিচারক তাদের জেলহাজতে প্রেরণ করেছেন।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ