গাড়ি দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণ বাঁচলেন মধুমিতার

ভূতনাথ মন্দিরে পূজা দিতে গিয়ে ঘটল অঘটন। সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন মধুমিতা। দুর্ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে নিজেই সেকথা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী।

গাড়িতে চড়ে ভারতের কর্ণাটকের ওই মন্দিরে যাচ্ছিলেন মধুমিতা সরকার। পথে ঘটনা অঘটন লাইভে জানালেও বিস্তারিত তেমন কিছুই বলেননি তিনি। লাইভে তিনি বলেন, ‘ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় আমি ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছি। বসেছিলাম ড্রাইভারে পেছনের সিটে। একটা লরি আমার গাড়িতে খুব জোরে এসে ধাক্কা মারে। অনেক খারাপ কিছু হতে পারত, ভগবানের কৃপায় তা হয়নি। আমি একেবারে সুস্থ আছি।’ মধুমিতা আরও জানান, আজকের এই দুর্ঘটনার পরও তিনি মন্দিরে পূজা দিয়েছেন। আর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন, সবসময় সঙ্গে থাকার জন্য।

শৈশব থেকেই শিবের ভক্ত ছিলেন মধুমিতা। যখনই সুযোগ পান, শিবমন্দিরে পূজা দেন। এর আগে দেওঘরের বৈদ্যনাথ মন্দিরে তাকে পূজা দিতে দেখা গেছে। শুধু তাই নয়, মাঝরাতে দেওঘরের রাস্তায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় নারী সুরক্ষা নিয়েও লিখেছিলেন তিনি। রাত ২টার সময় রাস্তায় নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী, কেউ তাকে উত্যক্ত বা কুরুচিকর মন্তব্য করছেন না বলেও জানিয়েছিলেন তিনি।

মন্দিরে পূজা করেই মধুমিতাকে বলতে শোনা গেছে, ‘এখন রাত ২টা। এই সময়ে এমন নির্জন জায়গায় একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ কিন্তু আমার দিকে ঘুরে তাকাচ্ছে না। লোকজন আছে। পেছন থেকে গাড়িও আসছে, দেখেছেন? কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। এটাই তো চাই আমরা মেয়েরা।’ এরপরই মেয়েদের নাইট শিফট থেকে অব্যাহতি প্রসঙ্গে কথা বলেছিলেন এই অভিনেত্রী।

  • Related Posts

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের…

    Continue reading
    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে…

    Continue reading

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    পবিত্র আশুরা আজ

    পবিত্র আশুরা আজ

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

    বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার