যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযান শুরুর এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা ঝুঁকি তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের মত।

যদিও হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন এবং ইরানি বাহিনীর ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে, তবুও সংঘাত এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। এতে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদি সামরিক সম্পৃক্ততায় জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প আগে সাধারণত দ্রুত ও সীমিত সামরিক অভিযান পছন্দ করতেন। কিন্তু বর্তমান অভিযান ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান হিসেবে দেখা হচ্ছে।

ওয়াশিংটনের জন হপকিনস স্কুল অব অ্যাডভ্যানস্ড ইন্টারন্যাশনাল স্ট্যাডিজের গবেষক লরা ব্লুমেনফেল্ড বলেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা বৈশ্বিক অর্থনীতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

এদিকে সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়, ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় অস্থিরতা তৈরি হয়েছে।

সংঘাত আরও জটিল হয়ে উঠেছে কারণ ইরান পাল্টা হামলা চালাচ্ছে এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোকেও সক্রিয় করছে। এরই মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে।

এখন পর্যন্ত মার্কিন বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, যদি মার্কিন হতাহতের সংখ্যা বাড়ে, তাহলে যুক্তরাষ্ট্রের ভেতরেই যুদ্ধবিরোধী চাপ দ্রুত বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো এটি কতদিন চলবে এবং শেষ পর্যন্ত এর রাজনৈতিক বা কৌশলগত লক্ষ্য কী হবে। যুদ্ধ দ্রুত শেষ হলেও ক্ষতিগ্রস্ত জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতা স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প