বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। কলম্বোয় নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। এই ম্যাচে রোদ ঝলমলে আবহাওয়ায় টসে অংশ নিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ও বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফাতিমা ডাক দেন টেলস। টসে উঠলো সেটাই। টস জিতে প্রথমে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

ফাতিমা বলেন, ‘উইকেটটা বেশ ভালো দেখাচ্ছে। ব্যাটিংয়ের জন্য উপযোগী মনে হচ্ছে। আমরা চাই ভালো ক্রিকেট খেলতে। বিশ্বকাপে প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ। তবে আমরা বাংলাদেশকে কোয়ালিফায়ারে খেলেছি, যদি নিজেদের খেলা খেলতে পারি তবে যে কাউকেই হারানো সম্ভব।’

পাকিস্তান অধিনায়ক জানান, তাদের দলে তিনজন নতুন মুখ আজ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছেন।

টস জিতে প্রথমে ব্যাট করতো বাংলাদেশও। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘আমরা টসে জিতলেও প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই নিতাম। উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ মনে হচ্ছে। আমরা অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছি। ফিটনেস ও স্কিলের জন্য বহু ক্যাম্প করেছি। শারীরিক ফিটনেস বজায় রাখার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকার চেষ্টাও করছি।’

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প