বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা উপকূলে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে মোংলা উপকূলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা দিকে নিম্নচাপটি মোংলা বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

এর প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলে গতকাল বুধবার গভীর রাত থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আজ ভোর থেকে আকাশে সূর্যের দেখা মেলেনি।

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গভীর সাগর ও সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লাদের নিরাপদে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এটা অব্যাহত থাকবে। নিম্নচাপটির উৎপত্তিস্থলের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, তার ওপর নির্ভর করবে শক্তি সঞ্চার করছে নাকি নিষ্ক্রিয় হচ্ছে। পর্যবেক্ষণ মোতাবেক পরবর্তীতে এর রূপ সম্পর্কে জানাবো যাবে।

এদিকে বৃহস্পতিবার মোংলা বন্দরে ৭টি বিদেশি বাণিজ্যিক জাহাজের অবস্থান রয়েছে। এরমধ্যে রয়েছে সার, গ্যাস, কয়লা ও ক্লিংকার পণ্যবাহী জাহাজ। বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় বন্ধ থাকছে সার খালাসের কাজ বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর