বাঁকখালী নদী দখলমুক্ত অভিযানে বাধা, ভাঙচুর-সড়ক অবরোধ

কক্সবাজারের বাঁকখালী নদী দখলমুক্ত অভিযানকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নুনিয়ারছড়া এলাকায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করলে স্থানীয় দখলদার ও তাদের সমর্থকেরা বাধা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের গুনগাছতলা এলাকায় এক দল লোক সড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এ সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এস্কেভেটর ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাদেরও ঘিরে ধরে তারা।

একপর্যায়ে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব লুৎফুর রহমান কাজল অবরোধস্থলে গিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেন এবং সমাধানের আশ্বাস দিয়ে অবরোধকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার আহ্বান জানান।  

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, অবরোধকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

অবরোধের কারণে কক্সবাজার বিমানবন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে। কেউ বিমানবন্দরে প্রবেশ করতে পারছেন না, আবার কেউ বের হতেও পারছেন না।

কক্সবাজার জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র যৌথ নেতৃত্বে গত ১ সেপ্টেম্বর থেকে বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের