মিশরে ঈদে মিলাদুন্নবী, বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি

মিশরে গভীর শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ১৫০০তম জন্মদিন, ঈদে মিলাদুন্নবী। বিশেষ এই দিনটিতে দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও প্রথমবারের মতো একটি সুফি সংগঠনের ব্যানারে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

দিনটি উপলক্ষে মিশরের ইসলামী কায়রোর ঐতিহাসিক সাইয়্যিদ হোসাইন (রা.) মসজিদ এবং আল-আজহার মসজিদে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. সালামা জুমা দাউদ উপস্থিত ছিলেন। এছাড়াও মিশরের দারুল ইফতার প্রধান মুফতি ড. নজীর আয়াদ, কায়রো সিটির গভর্নর ড. ইব্রাহিম সাবের সহ আরও অনেক বিশিষ্টজন ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

এবারের আয়োজনে মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সুফি সংগঠন ‌‌‘আহলুস সুন্নত ওয়াল জামায়াত বাংলাদেশ’ বিশেষ ভূমিকা পালন করে। তারা নিজেদের ব্যানারে প্রথমবার জশনে জুলুসে অংশ নেয়। ‘যিকরে মাওলুদুন্নবী (সা.)’ শীর্ষক এই র‍্যালিটি সলেহ জা’ফারি (রহ.) প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সাইয়্যিদুনা ইমাম হোসাইন (রা.) মসজিদে গিয়ে শেষ হয়। জুলুস শেষে আহলুস সুন্নত ওয়াল জামায়াত মিশর-বাংলাদেশ শাখার সহ-সভাপতি আম্মার হোসাইন মিমন আল-আজহারী মোনাজাত পরিচালনা করেন, যার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বক্তারা নবী করিম (সা.)-এর জন্মের তাৎপর্য তুলে ধরেন। সাবেক প্রধান মুফতি ড. আলী জুমা তার বক্তব্যে বলেন, প্রিয় নবীর (সা.)-এর জন্ম মানবতার জন্য রহমত, নূর এবং হিদায়াতের উৎস। তিনি কর্ম, দয়া, সৎকর্ম, সততা ও নিষ্ঠা—এই পাঁচটি আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘মুহাম্মাদী আখলাক প্রকল্প’ উদ্বোধনের ঘোষণা দেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!