বলিউড অভিনেতা মুশতাক খানকে অপহরণ ও নির্যাতন

‘স্ত্রী ২’ ও ‘ওয়েলকাম’–এর মতো চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত বলিউড অভিনেতা মুশতাক খানকে অপহরণ করা হয়েছিল। ১২ ঘণ্টার বেশি সময় ধরে জিম্মি অবস্থায় নির্যাতনও করা হয়েছে তাঁকে। খবর ফিল্মফেয়ার

গত ২০ নভেম্বর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পথে অপহরণের শিকার হয়েছিলেন মুশতাক খান।
মুশতাকের ব্যবসায়িক সহযোগী শিবম যাদব জানান, মেরুতে একটি শোতে অংশ নেওয়ার কথা ছিল মুশতাকের। দিল্লি থেকে গাড়ি নিয়ে ভেন্যুতে যাওয়ার পথে অপহরণের শিকার হন তিনি।

গাড়িচালক মুশতাককে বিজনোর এলাকার এক নির্জন স্থানে নেন। পরে তাঁকে ১২ ঘণ্টার বেশি জিম্মি করে নির্যাতনও করা হয়েছে। মুক্তিপণ হিসেবে এক কোটি রুপি চেয়েছিল অপহরণকারীরা।

জিম্মি অবস্থায় ভোরে ফজরের আজান শুনতে পান মুশতাক। কৌশলে পালিয়ে স্থানীয় মসজিদে ছুটে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় নিরাপদে বাসায় পৌঁছান।
এ ঘটনায় একটি মামলা করেছেন মুশতাক খান। এর আগে কমেডিয়ান সুনীল পালও অপহরণের শিকার হয়েছিলেন।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প