ফিরলেন শার্লিন ফারজানা

ছোট পর্দার পরিচিত মুখ শার্লিন ফারজানা। এক সময় নিয়মিত অভিনয় করলেও ব্যক্তিগত কারণে মাঝে অনেক দিন লাইট-ক্যমেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন।সম্প্রতি ফিরেছেন ক্যামেরার সামনে।

আর এই ফেরা প্রায় অর্ধযুগ পর। এবার শার্লিন অভিনয় করলেন টিভি নাটকে। পথিক সাধনের ‘ভালোবাসা ভালো রাখার উপায়’ নাটকটিতে তার সহশিল্পী খায়রুল বাসার। এর আগে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।  

শার্লিন জানান, এখন তিনি শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। ফলে নিয়মিত অভিনয়ে দেখা যাবে তাকে।

ফেরা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, মনে হচ্ছে, নতুন অভিনয়ে এসেছি। এত দিন ঘুমিয়ে ছিলাম। আবার শুটিংয়ে ফিরে এটাও মনে হচ্ছে, নিজের জগতে ফিরলাম। সে জন্য স্বস্তিও পাচ্ছি। আর এখানে বাড়তি পাওয়া ছিল খায়রুল বাসার।

নাটকটি পরিচালনা করেছেন পথিক সাধন। ভালোবাসা কিভাবে টিকিয়ে রাখা যায়, সে গল্প নিয়ে এ নাটক। ঈদে নাটকটি প্রচারিত হবে এটি।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের