সাকিব-তামিম চ্যাম্পিয়নস ট্রফির জন্য ‘অ্যাভেইলেবল’: বিসিবি সভাপতি

সাকিব আল হাসান ও তামিম ইকবাল— দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েই ধোঁয়াশা কাটেনি। কিছু শর্তজুড়ে তামিম জানিয়েছেন, ফেরার সম্ভাবনা আছে তার।আরেকদিকে রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর দেশে ফিরতে পারছেন না সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজে ছিলেন না তিনি।  

চ্যাম্পিয়নস ট্রফির আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না বাংলাদেশ। সেই টুর্নামেন্টে কি থাকবেন সাকিব-তামিম? বিসিবি সভাপতি বলেন, ‘যদি কোন খেলোয়াড় অবসর না নিয়ে থাকে, সে নির্বাচনের জন্য অবশ্যই অ্যাভেইলেবল। ’

শনিবার বোর্ড সভার পর সাকিবের বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আসলে এই ব্যাপারটা একদমই ভিন্ন ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু নেই। শেষ যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেছি আমরা, সেখানে সে মানসিক অবস্থায় ছিল না খেলার মতো। যেতে পারেনি। এখন বলবে বিপিএল খেলবে কি…আমার কাছে কোন আপডেট নেই তার ব্যাপারে। ’

ওয়ানডে বিশ্বকাপের আগে নাটকীয়ভাবে অবসর নেন তামিম। এরপর ফিরে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেও জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। এখন ‘কারণ’ থাকলে ফিরতে চান তামিম, এমনটা জানিয়েছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফির আর দুই মাসও বাকি নেই, তার খেলার ব্যাপারে চূড়ান্ত কিছু জানাতে পারেননি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।  

এ নিয়ে ফারুক বলেন, ‘তামিমেরটা আসলে প্রধান নির্বাচক যে কথা বলেছেন, এখনো কোনো পলিসি নেই। যদি কোনো খেলোয়াড় অবসর না নিয়ে থাকে আর যদি নির্বাচকরা মনে করে তাকে দরকার, তখন ওই নির্বাচক প্যানেল নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কথা বলবে। ’

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের