প্রাক্তন প্রেমিকার জন্মদিনে হাজির সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান ও সঙ্গীতা বিজলানির প্রেম একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। একটি টিভি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম পরিচয়, সেখান থেকেই শুরু প্রেম।

প্রায় এক দশক সম্পর্কে ছিলেন তারা এবং বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। সঙ্গীতার কথায়, তাদের বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হচ্ছিল। তবে শেষ মুহূর্তে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

এরপর সঙ্গীতা ১৯৯৬ সালে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করেন। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

এদিকে প্রেমের সম্পর্ক ভাঙলেও সালমান ও সঙ্গীতার মধ্যে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। প্রায়ই সালমান আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে সঙ্গীতাকে দেখা যায়। এবার সঙ্গীতার জন্মদিনে দেখা মিলল ভাইজানের।

প্রাক্তনের জন্মদিনে কালো টি-শার্ট ও ডেনিম জিন্সে সাধারণ অথচ স্টাইলিশ লুকে হাজির হন সালমান।  তার নতুন হেয়ার কালারও নজর কাড়ে সবার। সিকিউরিটির সঙ্গে পার্টি ভেন্যুতে পৌঁছালেও ক্যামেরার সামনে বেশ চুপচাপ ছিলেন এই তারকা। তবে গেটের সামনে একটি শিশুকে দেখে থেমে যান তিনি, শিশুটির সঙ্গে কথা বলেন এবং ছবি তোলার সুযোগ দেন।

সঙ্গীতার জন্মদিনের পার্টিতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা অর্জুন বিজলানি। তিনি ইনস্টাগ্রামে সঙ্গীতা ও সালমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, শুভ জন্মদিন সঙ্গীতা বিজলানি, মিষ্টি একজন মানুষ তুমি। দিনটা আরও সুন্দর হয়ে গেল সালমান খানের সঙ্গে।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়; প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, `চুক্তিতে এমন উপাদান রয়েছে,…

    Continue reading
    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন