প্রবাসে কাজের চাহিদায় কেন আমরা পিছিয়ে, দায় কার

সাইফ আল রুবেল, কুয়েত প্রবাসী

প্রবাস জীবন বড়ই জটিল। এ জীবন কারো সুখের, কারো দুঃখের। দেশ থেকে মানুষ বিদেশ আসে পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য। দেশের অর্থনীতিকে সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা কম নয়।

দেশের এই উন্নয়নে প্রবাসীরা রেমিট্যান্স দিয়ে ভাগিদার হচ্ছে। প্রবাসীরা দেশকে বিভিন্নভাবে বিশ্বের বুকে উপস্থাপন করছে যা আমাদের জন্য গর্বের। কিন্তু পরিতাপের বিষয় এত কিছু অর্জনের মধ্যেও আমাদের কোথাও একটা ঘাটতি আছে। আর সেটা হচ্ছে প্রবাসে আমরা শ্রম চাহিদায় অনেক পিছিয়ে।

আমাদের দেশের শিক্ষিত শ্রেণির অধিকাংশই বেকার। ফলে দেশে চাকরি না পেয়ে শিক্ষিত বেকাররা বিদেশমুখী হচ্ছেন। কিন্তু শিক্ষিত প্রবাসীগুলো কি তাদের মানসম্মত কাজ পাচ্ছেন। উত্তর না, কেননা আমরা এখনো বাইরের দেশে সেভাবে নিজেদের কর্মকে উপস্থাপন করতে পারিনি, ফলে আমাদের প্রবাসে বিভিন্ন সেক্টরে খুবই নিম্ন শ্রেণির কাজ করতে হচ্ছে, যেমন রাস্তার ঝাড়ুদার থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হচ্ছে।

এটা আমাদের জন্য ব্যর্থতা, আর এই ব্যর্থতার জন্য দায়ী আমাদের দেশের উধ্বর্তন কর্তৃপক্ষ মানে প্রবাসে অবস্থানরত বাংলাদেশের দূতাবাসগুলো। কর্মকর্তারা কি এটার কোনো মুখ্যভূমিকা পালন করেছেন, একটা সুপারশপে যান সেখানে কর্মরত একটা ভিনদেশি এসএসসি পাস করা ক্যাশিয়ারের সামনে ময়লা আবর্জনা পরিষ্কার করছে আমার দেশের একটা শিক্ষিত ছেলে যা আমাদের জন্য লজ্জার, কারণ বেশিরভাগ জায়ান্ট কোম্পানিগুলো আমাদের জানে আমরা নিম্ন শ্রেণির কাজ করি, কেননা আমরা তাদের আকৃষ্ট করতে পারিনি, দূতাবাসের কর্তারা কি এটা নিয়ে কখনো ভেবেছেন।

দূতাবাসগুলো কি শুধু আমাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে তা রিনু করে দেওয়া কি কাজ। এর বাইরে তাদের অনেক কাজ থাকে কিন্তু দুঃখের বিষয় সেটা নিয়ে তারা কম ভাবে।

দূতাবাসগুলো হচ্ছে প্রবাসীদের জন্য অভিভাবক, তাই তাদের উচিত নিজ নিজ প্রবাসে অবস্থানরত বড় বড় কোম্পানিগুলো, সেটা হতে পারে ক্যাশিয়ার, সেলসম্যান, রেস্টুরেন্ট ওয়েটার, ওয়ারহাউজিং ডাক্তার, নার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এইসব প্রভৃতি কাজের সেক্টরগুলোতে যোগাযোগ করে বাংলাদেশ থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক সরাসরি নিয়ে আসা।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান