ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন মালাইকার বাবা

বলিউড তারকা মালাইকা অরোরার বাবা অনিল অরোরা আত্মহত্যা করেছেন। আজ (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সূত্রে জানা গেছে এ তথ্য। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বাই পুলিশ। এ খবর জানার সঙ্গে সঙ্গে সেখানে যান মালাইকার সাবেক স্বামী আরবাজ খান।

মালাইকার বাবা কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনা নিয়ে এখনো মালাইকা এবং তার বোন অমৃতা অরোরা কোনো প্রতিক্রিয়া জানাননি।

এই মুহূর্তে মালাইকা পুণেতে রয়েছেন। বাবার আত্মহত্যার খবর পেয়েই তিনি মুম্বাইর উদ্দেশে রওনা হয়েছেন। পুলিশ অনিলের মরদেহ আপাতত হাসপাতালে নিয়ে গেছে। সেখানেই ময়নাতদন্ত হবে বলে জানা যায়।

মালাইকার যখন ১১ বছর বয়স, তখনই তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। ভারতীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন তার বাবা। দুই মেয়ে শোবিজের জনপ্রিয় মুখ হলেও নিজে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন মালাইকার বাবা।

  • Related Posts

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    ৭৬ মিনিটে দলের ও নিজের তৃতীয় গোল করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশন ও বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন মেসি।…

    Continue reading
    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে। আসুন নিজের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সঙ্গে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাবো না। তাই…

    Continue reading

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

    ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    আবারও মেসির গোল, ব্যবধান বাড়ালো আর্জেন্টিনা

    আবারও মেসির গোল, ব্যবধান বাড়ালো আর্জেন্টিনা

    মেসির চোখ ধাঁধানো গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

    মেসির চোখ ধাঁধানো গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

    গলার সমস্যায় ভুগছেন সোনু, নিজেই জানালেন শিল্পী

    গলার সমস্যায় ভুগছেন সোনু, নিজেই জানালেন শিল্পী

    কলকাতায় স্ত্রীসহ মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল আসলে

    কলকাতায় স্ত্রীসহ মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল আসলে

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের