আমিরাতে ভবনের ছাদ ধসে ২ বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় নির্মাণাধীন একটি স্কুল ভবনের ছাদ ধসে দুই বাংলাদেশি ও এক পাকিস্তানি শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও এক পাকিস্তানি এবং ২ আরব নাগরিক।

নিহত দুই বাংলাদেশি শ্রমিক হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুরবানপুর ইউনিয়নের মোহাম্মদ রফিকের ছেলে আবদুস সামাদ (৪৩) এবং নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া ৮ নম্বর ওয়ার্ডের দাশঘড়িয়ার বেলাল হোসেনের ছেলে ফরিদ হোসেন ইমেল (৩১)।

সামাদ গত ১৫ বছর এবং ফরিদ ৫ বছর ধরে আমিরাতে আছেন। তারা পেশায় ছিলেন ওয়েল্ডিং টেকনিশিয়ান। সামাদ ফুজাইরাহর আল জাইদি ওয়েল্ডিং ওয়ার্কসে এবং আল জাহান ওয়েল্ডিং ওয়ার্কস কোম্পানিতে কাজ করতেন বলে জানা গেছে।

আমিরাতের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শারজাহর কালবা সিটিতে নির্মাণাধীন একটি সরকারি স্কুলের ছাদ ধসে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই পুলিশ, সিভিল ডিফেন্স ও ক্রাইম সিন টিম হতাহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।

বাংলাদেশ সমিতি ফুজিরার কার্যকরী কমিটির সদস্য মাহবুবুল হক জানায়, নিহত সামাদ আগামী ২২ সেপ্টেম্বর দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে রেখেছিলেন কিন্তু এখন তার বদলে তার নিথর নিষ্প্রাণ দেহ যাবে দেশে। তার এক কন্যা, এক পুত্র ও স্ত্রী রয়েছেন। অন্যদিকে ফরিদের ঘরে অসুস্থ শিশুপুত্র ও স্ত্রী আছেন।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প