পাকিস্তানে গাড়িতে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। রোববার (২ মার্চ) মিয়ানা চাক ডিঙ্গা এলাকায় একদল অজ্ঞাত হামলাকারী মোটরসাইকেলে এসে একটি গাড়িতে গুলিবর্ষণ করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, এই হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা কাজ করেছে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে—তারা হলেন জাহিদ নাজিম (৩০), মুাবাশির (২৬), জুনাইর (৩০), জাভেদ ইকবাল (৩৩) ও রুখসার (৩৫)। অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

হামলার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহগুলো হাসপাতালে নিয়ে যান। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং অপরাধীদের গ্রেফতারে তল্লাশি অভিযান শুরু করেছে।

পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ ঘটনার প্রতিবেদন চেয়ে আঞ্চলিক পুলিশ কর্মকর্তাকে (আরপিও) নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দ্রুত অপরাধীদের গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে।

পাকিস্তানে ব্যক্তিগত শত্রুতা ও উপজাতিগত সহিংসতার জেরে গুলিবর্ষণের ঘটনা নতুন নয়। আইনশৃঙ্খলা রক্ষা ব্যবস্থার দুর্বলতা ও বিচারে দুর্বল প্রসিকিউশনের ফলে দোষীরা মুক্তি পেয়ে যাওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

এর আগে, গত জানুয়ারিতে করাচির তারিক রোডের কহকশান ভবনে গুলিতে নিহত হয়েছিলেন পৌর সংস্থার এক কর্মচারী।

  • Related Posts

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তার অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ মুক্তির অপেক্ষায় আছে। আসছে রোজার ঈদে ছবিটি দেশজুড়ে চলবে মহা সমারোহে। সব জটিলতা শেষে…

    Continue reading
    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মালয়েশিয়ার জোহর বাহরুতে অবস্থিত পেকান নেনাস (পাইনঅ্যাপল টাউন) ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৫৯ জন বন্দিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক…

    Continue reading

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট