পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) ওয়ার্ম-আপ ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান করে নিগার সুলতানারা। জবাবে ১১৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনারদের মধ্যে সাথী রাণী ১৬ বলে ২৩ ও দিলারা আক্তার ৮ বলে ১০ রান করে আউট হন। সোবহানা মোস্তারি ২৪ বলে ১৫ রান করেন, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ২২ বলে ১৮ রান।  

শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। ৩ চারে ১৭ বলে ২৮ রান করেন তিনি। ৮ বলে ১৪ রান আসে রিতু মণির ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে দুই উইকেট নেন সাদিয়া ইকবাল।

রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ৩৩ বল খেলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন উমাইমা সোহাইল। ১২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে ফাতিমা সানার ব্যাটে। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন রাবেয়া খান, স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন।

এর আগে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৩ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে বিশ্বকাপের আগে দুইটি ম্যাচের একটিতে জয় ও একটিতে হারের মুখ দেখল নিগার সুলতানারা। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। সেটিই এবারের আসরের উদ্বোধনী ম্যাচ। 

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প