কৃতি কি সাফল্যের হ্যাটট্রিক করতে পারবেন?

চলতি বছরটা দারুণ কাটছে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের। ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’র পর মুক্তি পাওয়া আরেক ছবি ‘ক্রু’ও হিট। আজ নতুন ঘোষণা দিলেন অভিনেত্রী। জানালেন, তাঁর সিনেমা ‘দো পাত্তি’ মুক্তি পাবে আগামী ২৫ অক্টোবর। এর পর থেকেই ভক্তদের প্রশ্ন, কৃতি কি সাফল্যের হ্যাটট্রিক করতে পারবেন? খবর হিন্দুস্তান টাইমসের

‘দো পাত্তি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাবে নেটফ্লিক্সে। আজ এসেছে সিনেমাটির টিজার। যা দেখে রোমাঞ্চিত দর্শক।

টিজারের শুরুতে দেখা যাচ্ছে, পাহাড়ের রাস্তায় বাইক চালাচ্ছেন কাজল। যিনি পেশায় পুলিশ, বেরিয়েছেন পরবর্তী মিশনে।

কৃতির চরিত্রটিকে রাখা হয়েছে ধোঁয়াশায়। কোনো এক অপরাধে ফেঁসে যায়, নাকি ফাঁসিয়ে দেওয়া হয়! কাজল কি পারবে সত্য উদ্‌ঘাটন করতে? টিজারে এমন রোমাঞ্চের আভাস পাওয়া গেছে।

এর আগে রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবিতে কাজল ও কৃতিকে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল।

তবে সেটি ছিল রোমান্টিক ঘরানার, ‘দো পাত্তি’তে রয়েছে অ্যাকশনও।

মুক্তির পর ছবিটি কেমন দর্শক প্রতিক্রিয়া পায়, সেটাই এখন দেখার।
সিনেমাটি কৃতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, কেবল অভিনয় নয়, ছবির প্রযোজনার দায়িত্বও সামলেছেন তিনি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প