পাকিস্তানকে উড়িয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিউজিল্যান্ডের

৩২ রানে ছিল না ৫ উইকেট। এমন লেজেগোবরে পাকিস্তানকে গর্তের কিনারা থেকে টেনে সরিয়েছেন ফাহিম আশরাফ ও নাসিম শাহ। মানও বাঁচিয়েছেন দলের। তবে বড় ব্যবধানে হার থেকে উদ্ধার করতে পারেনি। পারেনি সিরিজ রক্ষা করতেও। শেষ পর্যন্ত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৮৪ রানে হেরেছে পাকিস্তান। এতে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

এর আগে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭৩ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।

বুধবার হ্যামিল্টনে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ফাহিম ও নাসিম শাহের লড়াকু ফিফটির পরও ৪১.২ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

নিউজিল্যান্ডের বড় পুঁজি গড়ার পথে কার্যকর অবদান মিচেল হের। ৭৮ বলে হার না মানা ৯৯ রান (৭টি করে চার ও ছক্কা) করেন তিনি। এছাড়া অভিষেকে (প্রথম ওয়ানডে) চমক দেখানো পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদ আব্বাস আজ করেছেন ৬৬ বলে ৪১ রান।

তৃতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত থেকে। পাকিস্তানি ফিল্ডাররা নিউজিল্যান্ডকে বাড়তি ৩২ রান উপহার দিয়েছেন। আর ওপেনার নিক হিলি ২৩ বলে ৩১ ও হেনরি নিকোলস ৩২ বলে ২২ রান করেন। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।

জবাবে যেভাবে শুরু করেছিল, তাতে ভক্তরা একেবারেই হতাশ। ৯ রানে ৩ উইকেট হারানোর পর ৩২ রানে ব্যাটিং লাইনআপের অর্ধেকের পতন হয়। এক অংকে আটকে থাকেন আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা।

তৌয়ুব তাহির পিচে সেট হলেও টিকতে পারেননি। ২৯ বলে ১৩ রান করে ফেরেন। এক প্রান্তে স্থির হয়ে লড়াই করতে থাকেন ফাহিম। তাকে সঙ্গ দেন নাসিম শাহ। নবম উইকেটের জুটিতে ৫৬ বলে ৬০ রান তোলেন তারা।

ফাহিমের ৮০ বলে ৭৩ রানের লড়াকু শেষ হয় বেন সিয়ার্সের বলে হের হাতে ক্যাচ হয়ে। শেষ উইকেটে সুফিয়ান মুকিমের সঙ্গে ৩৪ রানের জুটি করে ফিফটি পূর্ণ করেন নাসিম। এতে ২০০ রানের গন্ডি পার হয় পাকিস্তান। ৪৪ বলে ৫১ রান করে আউট হন নাসিম।

বল হাতে পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ ওয়াসিম ও সুফিয়ান মুকিম। নিউজিল্যান্ডের হয়ে ৫৯ রানে ৫ উইকেট নেন পেসার বেন সিয়ার্স। ৩৫ রানে ৩ উইকেট দখল করেন জ্যাকব ডাফি।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের