১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন পাকিস্তানের সুফিয়ান মুকিম। বুধবার নিউজিল্যান্ডের হ্যামিল্টনে নতুন এই বিশ্ব রেকর্ড গড়েন সুফিয়ান।

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে ব্যাট করার ঘটনা কম নয়। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ১২ নম্বরে ব্যাটিং দেখে ক্রিকেট বিশ্বস। সেই বছরের আগস্টে কনকাশন সাব বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার কারণে খেলোয়াড় বদলির নিয়ম চালু করেছিল আইসিসি। এ নিয়মে কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে যদি কনকাশন হয়, তবে লাইক টু লাইক বা একই রকম ভূমিকা পালন করা খেলোয়াড়কে বদলি হিসেবে নামাতে পারে দলগুলো।

নতুন এই নিয়ম চালুর পরই প্রথম কনকাশন বদলি খেলোয়াড়কে হিসেবে ভারতের বিপক্ষে জার্মেইন ব্ল্যাকউডকে নামায় ওয়েস্ট ইন্ডিজ। এ কারণে ১১ নম্বর থেকে ব্যাটিংক্রমের ১২ নম্বরে চলে যান ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েলকে শূন্য রানে অপরাজিত রেখে ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন জ্যাসন হোল্ডার।

গ্যাব্রিয়েলের পর আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে নামা পরের পাঁচ ব্যাটসম্যানও কোনো রান করতে পারেননি। তাদের দুইজন অপরাজিত থাকলেও আউট হয়ে গিয়েছিলেন তিনজন।

১২ নম্বরে নেমে রান পাওয়া প্রথম খেলোয়াড়ের নাম ফজলহক ফারুকি। ২০২৩ সালের মার্চে শারজায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ১২ নম্বরে নেমে ১ রানে অপরাজিত থাকেন আফগান পেসার।

তিন মাস পর মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১২ নম্বর নেমে আফগানিস্তানের জহির খান এক বাউন্ডারিতে ৪ রান করে অপরাজিত থাকেন। এতদিন এটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ। আজ একটি করে চার-ছক্কায় ১০ বলে ১৩ রান করে সেই রেকর্ড ভাঙলেন পাকিস্তানের সুফিয়ান মুকিম।

রান তাড়ায় উইল ও’রুর্কের বাউন্সার হারিস রউফের হেলমেটে আঘাত হানে। তাৎক্ষণিকভাবেই মাঠ ছাড়তে হয় পাকিস্তানি পেসারকে। কনকাশন বদলি হিসেবে নেমে ফিফটি পেয়ে যান নাসিম শাহ। তাকে ব্যাটিংক্রমে ওপরে জায়গা দিয়ে ১২ নম্বরে নেমে যাওয়া সুফিয়ান মুকিম পেয়ে গেলেন বিশ্ব রেকর্ড।

  • Related Posts

    ‘টয় স্টোরি ৫’র দাপটেও একদিনে ২২১ কোটি টাকা আয় করলো ‘সুপারগার্ল’

    হলিউড বক্স অফিসে নতুন প্রতিদ্বন্দ্বী এসেও শীর্ষস্থান ধরে রেখেছে অ্যানিমেশন সিনেমা ‘টয় স্টোরি ৫’। অন্যদিকে বহুল প্রতীক্ষিত ‘সুপারগার্ল’ মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকায় ১ কোটি ৮০ লাখ ডলার আয় করে…

    Continue reading
    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

    একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৯ জুন) সকালে…

    Continue reading

    ‘টয় স্টোরি ৫’র দাপটেও একদিনে ২২১ কোটি টাকা আয় করলো ‘সুপারগার্ল’

    ‘টয় স্টোরি ৫’র দাপটেও একদিনে ২২১ কোটি টাকা আয় করলো ‘সুপারগার্ল’

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

    মালদ্বীপে মদসহ দুই বাংলাদেশি আটক

    মালদ্বীপে মদসহ দুই বাংলাদেশি আটক

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

    নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

    শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    বিশ্বকাপে মেসির আর‌ও একটি অনন্য বিশ্বরেকর্ড

    বিশ্বকাপে মেসির আর‌ও একটি অনন্য বিশ্বরেকর্ড

    একের পর এক আক্রমণ করেও ড্র কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ

    একের পর এক আক্রমণ করেও ড্র কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ