দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে, সরকার হার্ডলাইনে যাবে – তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

হাবিবুর রহমান মুন্না।।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, বাংলাদেশে চরমপন্থার জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। তবে সরকার নিশ্চিত করবে, যাতে কোনো চরমপন্থী গোষ্ঠী এই সুযোগ কাজে লাগাতে না পারে।

তিনি বলেন, “আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে, বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে। গণতন্ত্রকে সুরক্ষিত রেখে দেশকে সামনে এগিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। তবে যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয় এবং কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।”

বুধবার(২এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা চাই, বাংলাদেশের জনগণ শহীদদের চেতনা ধারণ করুক। শহীদদের আত্মত্যাগের প্রকৃত স্বীকৃতি দিতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের সরকার বদ্ধপরিকর। জনগণের সহযোগিতা ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে আমরা একটি নতুন, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে পারব।”

গণমাধ্যম সংস্কারের বিষয়ে মাহফুজ আলম বলেন, “গণমাধ্যমের গুণগত মান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই, বাংলাদেশে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে উঠুক। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে আমরা মফস্বল ও কেন্দ্রীয় গণমাধ্যমের উন্নয়ন নিয়ে বিস্তারিত পরিকল্পনা করছি।”

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান এবং সদস্য সচিব রাশেদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • Related Posts

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    বাংলাদেশ নারী দল সিরিজের শুরুটা করেছিল ৩ উইকেটের জয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কার নারী দল ৪ উইকেটে ম্যাচ জিতে নিয়ে। সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য…

    Continue reading
    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    বলিউড অভিনেতা অক্ষয় কুমার শুধু অ্যাকশন নয়, কমেডি ঘরানার সিনেমাতেও সমান জনপ্রিয়। আর নির্মাতা প্রিয়দর্শনের সঙ্গে তার জুটি মানেই বক্স অফিসে বাড়তি প্রত্যাশা। সেই সফল জুটি আবারও ফিরেছে বড় পর্দায়…

    Continue reading

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১