পশ্চিমা গোয়েন্দাদের দাবি ইউক্রেনে ঢুকে পড়েছে উত্তর কোরিয়ার সেনারা

ইউক্রেনে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের খবরে উদ্বিগ্ন পশ্চিমা দেশগুলো। এরই মধ্যে কিছু উত্তর কোরীয় সেনা ইউক্রেনের ভেতরে ঢুকে পড়েছে বলে দাবি করেছেন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণ শেষ হলে আরও উত্তর কোরীয় সেনা ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে মোতায়েন হতে পারে।

গত সোমবার যুক্তরাষ্ট্র ও ন্যাটো জানিয়েছে, প্রায় ১০ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ার পূর্বাঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছে এবং তাদের একটি অংশ এরই মধ্যে রাশিয়ার কুরস্ক অঞ্চলে পৌঁছেছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, উত্তর কোরিয়ার এই বাহিনী দ্রুতই যুদ্ধে অংশ নিতে পারে।

যুক্তরাষ্ট্র এখনো এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। তবে দক্ষিণ কোরিয়া প্রথমবার এই সেনা মোতায়েনের খবর প্রকাশ করার পর যুক্তরাষ্ট্র এই বিষয়ে সজাগ অবস্থানে রয়েছে। এছাড়া, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা করতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক ও সামরিক কর্মকর্তারা ওয়াশিংটনে বৈঠক করেছেন।

দক্ষিণ কোরিয়া ন্যাটো সদর দপ্তরে তাদের মিত্রদের এই সেনা মোতায়েনের বিষয়ে অবহিত করেছে। ন্যাটো সদস্যরা আশা করছে, দক্ষিণ কোরিয়া হয়তো তাদের প্রচলিত নীতি বদলে এবার সরাসরি সামরিক সহায়তা দিতে পারে।

অনেকেই প্রশ্ন তুলেছেন, রাশিয়ার জন্য এই উত্তর কোরীয় সেনাবাহিনী কতটা কার্যকর হবে। কারণ, উত্তর কোরিয়ার সেনাবাহিনী বহুদিন ধরে সক্রিয় যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা থেকে বঞ্চিত। তাছাড়া ভাষাগত বাধাও তাদের সামরিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প