কুষ্টিয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন হামিদুল ইসলাম (৪৮) ও তার ছোট ভাই নজরুল ইসলাম (৪৫)। তারা ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে ও আওয়ামী লীগের সমর্থক।

স্থানীয়রা জানান, ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক গাইন বংশ ও বিএনপি সমর্থক পিয়াদা বংশের মধ্যে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেলে বাজারের একটি দোকানে চা পান করছিলেন ৮-১০ জন। এসময় পেছন থেকে পিয়াদা বংশের প্রধান গাদির নেতৃত্বে ইন্তা মলিথা ও সুমন পিয়াদাসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গাইন বংশের দুই ভাই হামিদুল ইসলাম ও নজরুল ইসলামসহ কয়েক জনের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়। আহত হন আরও পাঁচজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হামিদুল ইসলাম ও নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত নজরুল ও হামিদ ইসলামের ভাতিজা সুজন ইসলাম বলেন, যারা এ হামলা করেছে তাদের সঙ্গে আমাদের বংশগত বিরোধ ছিল। আমরা আওয়ামী লীগ সমর্থন করি। প্রতিপক্ষের লোকজন বিএনপির সমর্থক। তবে দলীয় কোনো কোন্দলের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিক্ষরা দুজনককে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী