নীরবতা ভাঙলেন অমিতাভ, স্বস্তি ফিরল ভক্তদের মনে

বলিউডের বর্ষীয়ান অভিনেতা শাহেনশাহ অমিতাভ বচ্চন আর অভিনয় করবেন না— এমন গুঞ্জনে রাতের ঘুম হারাম হয়েছে ভক্ত-অনুরাগীদের। 

বিগবির জীবনে বহু ঝড় বয়ে গেছে। কখনো সম্পর্ক নিয়ে, কখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একাধিকবার তার পেশাজীবন থমকে যেতে যেতেও শেষরক্ষা হয়েছে। যতবার দেয়ালে পিঠ ঠেকেছে, ততবার ‘বিগবি’ ঘুরে দাঁড়িয়েছেন। নিজেকে প্রমাণ করেছেন, এখনো সেই লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা তার রয়েছে। চলতি বছর ৮২-তে পা দিয়েছেন শাহেনশাহ। এবার কি ক্লান্ত?

এত আলোচনা এত প্রশ্নের জন্ম দিয়েছে, তারই সাম্প্রতিক একটি পোস্ট। অমিতাভ রাত ২টার সময় সামাজিক মাধ্যমে লিখেছিলেন— ‘যাওয়ার সময়’। প্রতিদিনই বলিউড ‘শাহেনশাহ’ সামাজিক মাধ্যমে কিছু না কিছু লেখেন। প্রতি রোববার তার ‘জলসা’ বাংলোর সামনে সাক্ষাতের পাশাপাশি এভাবেও তিনি যোগাযোগ রাখেন অনুরাগীদের সঙ্গে। তারাও উত্তর দেন অমিতাভকে। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এই পোস্ট দেখে প্রত্যেকের আক্কেলগুড়ুম। বলিউডেও চর্চা শুরু, তা হলে অভিনয় থেকে বিদায় আসন্ন?

অবশেষে সবার সব কৌতূহল অমিতাভ নিজ দায়িত্বে মিটিয়ে দিলেন। অতি সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে। সেখানে নতুন পর্বের শুটিং চলছিল। শুটিং চলাকালীন দর্শকদের মধ্যে থেকে একজন অভিনেতার কাছে বিষয়টি সরাসরি জানতে চান। সঙ্গে সঙ্গে হেসে ফেলেন ‘শাহেনশাহ’। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতাও করেন। প্রথমে পাল্টা প্রশ্ন রাখেন—কেন, আমি কি কিছু ভুল লিখেছি? তার বলার ভঙ্গিতে হেসে উঠেন উপস্থিত দর্শকরা। তার পর তিনি খোলসা করেন, আদতে কী লিখতে চেয়েছিলেন তিনি।

অমিতাভের কথায়, রিয়্যালিটি শোর সেট থেকে রাত ১টার আগে ছুটি মেলে না। বাড়ি ফিরতে ফিরতে রাত ২টা। গভীর রাতে যখন বাড়ি ফিরি তখন ঘুম ভর করে দুই চোখে। ওই ঘুমন্ত অবস্থাতেই সেদিন লিখেছিলাম— ‘যাওয়ার সময়’। অর্থাৎ বাড়ি যাওয়ার সময় হয়েছে। পরের দিন আবার কাজে ফিরতে হবে। কিন্তু ঘুমের চোটে পুরোটা আর লিখে উঠতে পারেননি। আর ওই অর্ধেক পোস্ট পড়েই শঙ্কিত অনুরাগীরা।

শাহেনশাহর মুখ থেকে পুরোটা জানার পর স্বস্তি অনুরাগীমহলে। চওড়া হাসি সেটে উপস্থিত প্রত্যেক দর্শকের মুখে। অমিতাভ এখনো রুপালি পর্দায় পুরোদমে কাজ করবেন, জানার পর খুশির হাওয়া বলিউডেও।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের