টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে ইংল্যান্ড

অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে ৩০০ প্লাস স্কোর করেও দুর্ভাগ্যজনকভাবে হেরে যেতে হয়েছিলো ইংল্যান্ড। যে কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

অন্যদিকে এক ম্যাচ জয় এবং অন্য আরেক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল কাগজে-কলমে হয়তো এখনও নিশ্চিত নয়। তবে, অনেকটাই নিশ্চিত হয়ে রয়েছে। কারণ, ইংল্যান্ডের কাছে হেরে গেলে এবং আফগানিস্তানের সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ হারলেও সেই রান রেট খুব বেশি যে কমবে তা নয়।

ফলে, দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালও প্রায় নিশ্চিত। তবে, ইংল্যান্ডের বিপক্ষে আজ জিতলে প্রোটিয়ারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই নকআউটে যেতে পারবে তারা।

আবার, অধিনায়ক হিসেবে আজই সর্বশেষ ইংল্যান্ডের হয়ে খেলতে নেমেছেন জস বাটলার। সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব থেকে একদিন আগেই সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। ফলে, আজই শেষ ম্যাচ খেলতে নামলেন তিনি।

নিজের শেষ ম্যাচে টস করতে নেমে জয় পেলেন জস বাটলার। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। তবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে ইংলিশরা। প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেনের আগুনে বোলিংয়ের মুখে পড়ে উইকেট হারিয়েছেন ফিল সল্ট এবং জেমি স্মিথ। ২০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫। ২৩ রানে বেন ডাকেট এবং ২ রানে ব্যাট করছেন জো রুট।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর