নামাজে ছিলেন, ফোন ধরতেই পেলেন ৬৬ কোটি টাকা জেতার খবর

সংযুক্ত আরব আমিরাতে লটারি জিতে নিয়মিত কোটিপতি বনে যাওয়া বাংলাদেশির সংখ্যা বাড়ছেই। এবার কোটিপতির তালিকায় নাম লেখালেন বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। তিনি জাহাজ নির্মাণকর্মী হিসেবে কাজ করেন। জাহাঙ্গীর আলম ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে ২ কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা) জিতেছেন।

জাহাজ নির্মাণ শিল্পের এই কর্মী দুবাইতে থাকেন এবং লটারির সর্বশেষ ড্র-তে তিনি এই অর্থ জেতেন। গতকাল সোমবার (৩ মার্চ) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

এর আগে ২০২৪ সালে শামসু মিয়া নামের এক প্রবাসী বিগ টিকিট র‌্যাফেল ড্রতে এ পুরস্কার জিতেন। বাংলাদেশি টাকায় গত বছর তিনি প্রায় ৪১ কোটি ১৪ লাখ টাকার লটারি জিতেছেন।

খালিজ টাইমস জানিয়েছে, সোমবার অনুষ্ঠিত সর্বশেষ আবুধাবি বিগ টিকিট ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। তার টিকিট নম্বর ছিল ১৩৪৪৬৮ এবং এটি তিনি গত ১১ ফেব্রুয়ারি কেনেন।

৪৪ বছর বয়সী জাহাজ নির্মাণ শিল্পের এই কর্মী ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন। তিন বছর ধরে তিনি প্রতি মাসে ১৪ বন্ধুর সঙ্গে বিগ টিকিট ড্র-তে অংশগ্রহণ করছেন।

লটারি জয়ের পর জাহাঙ্গীর বলেন, আমার ফোনে যখন কলটি আসে তখন আমি গভীর মোনাজাতে মগ্ন ছিলাম। যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য এই সংবাদ জানালো। তবে এ জয় শুধু আমার নয়, এটি আরও ১৪ জনের এবং তাদের পরিবারেরও অর্জন।

লটারি জয়ের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে বন্ধুদের নিয়ে কোনো ছোট ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, আমি আরও টিকিট কিনবো। আশা করছি, আমার এই গল্প অন্যদেরও অনুপ্রাণিত করবে।

বিগ টিকিট আবুধাবি র‌্যাফেল ড্র’র প্রতিটি টিকিটের দাম ১৫০ দিরহাম। যদি কেউ দুটি টিকিট কেনেন তাহলে তাকে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয়। সম্প্রতি অনেক বাংলাদেশি প্রবাসী আমিরাতে লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেছেন।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প