ভেঙে গেল তামান্না-বিজয়ের প্রেম

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মার সম্পর্ক ভেঙে গেছে। অথচ এ বছরই বেজে ওঠার কথা ছিল তাদের বিয়ের বাদ্য।

ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে, সপ্তাহখানেক আগে দুজনার দুটি পথ দুদিকে বেঁকেছে। একত্রে এক ছাদের নিচে থাকা তামান্না ও বিজয় ইতিমধ্যে দুটি আলাদা ঠিকানা খুঁজে নিয়েছেন।

শোনা যায়, মুম্বাই শহরে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনার কথা ভাবছিলেন তামান্নারা। বিয়ের পর সেখানেই সংসার শুরু করতেন তারা। দুই তারকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সেটা আর হচ্ছে না। আপাতত সম্পর্কচ্ছেদ নিয়ে কথা বলছেন না তামান্না ও বিজয়। যদিও সম্পর্ক নিয়ে কোনো দিন রাখঢাক করেননি তারা। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে হাজির হন তারা। আলোকচিত্রীদের সামনে দাঁড়ান হাসিমুখে। তাদের রসায়নেও মুগ্ধ অনুরাগীরা। কিন্তু কী হলো তাদের?

২০২২ সালে প্রথম প্রকাশ্যে আসে তামান্না ও বিজয়ের প্রেমের খবর। এক পার্টিতে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায় দুজনকে। প্রথম দিকে সম্পর্কের খবর প্রকাশ করতে চাননি তারা। নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন তখন। ২০২৩ সালের জুন মাসে তামান্না প্রথম জানান, বিজয়ের সঙ্গে সুখে আছেন তিনি। কাজের ক্ষেত্রেও পরস্পরের পাশে থাকেন তারা।

বাস্তব জীবনের আগে ‘লাস্ট স্টোরি-২’তে তামান্না ও বিজয়ের উষ্ণ রসায়ন ধরা পড়েছিল। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিজয় জানিয়েছিলেন, তার সিনেমা মুক্তির খবরের চেয়েও মানুষের কাছে আকর্ষণীয় তার প্রেমের খবর। বিজয়কে শেষ দেখা গেছে ‘মার্ডার মোবারক’ ছবিতে। অন্যদিকে তামান্নার শেষ ছবি ‘স্ত্রী-২’ ও ‘বেদা’।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স