নাটোরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় শিশু নিহত

নাটোরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাসের চাপায় এক শিশু নিহত ও অপর এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হয়বতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কাঠালবাড়িয়া নতুন বাজার কওমি মাদরাসার ছাত্র এবং নাটোর সদর উপজেলার ইব্রাহিমপুর লক্ষণহাটি গ্রামের ইব্রাহিমের ছেলে ইসমাইল হোসেন (৬ )। অপরদিকে আহত শিশু তেবাড়িয়া গুচ্ছগ্রাম এলাকার তুষার হোসেনের ছেলে ইসরাফিল (৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হয়বতপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস চাপা দিলে শিশু দুটি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা ইসমাইলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত ইসরাফিলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঠালবাড়িয়া নতুন বাজার কওমি মাদরাসার শিক্ষক হাফেজ আব্দুল্লাহ জানান, শিশু ইসমাইল তার মাদরাসার শিক্ষার্থী। সে দাদির সঙ্গে হয়বতপুর বাজারে ডাক্তার দেখাতে এসেছিল।

এ বিষয়ে নাটোর থানার ওসি মা মাহাবুব হোসেন জানান, বাসটি শিশু দুটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যেতে চেষ্টা করে এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লাগে বাসটি। এ সময় চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের