জাকের আলির ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

জাকের আলির ব্যাটিং তাণ্ডবে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ১৯ বলে ১৮ রান করা জাকের শেষ ২২ বলে ৫টি ছক্কা আর তিন বাউন্ডারিতে করেন ৫৪ রান। 

ইনিংসের শেষ দিকে জাকেরের ব্যাটিং তাণ্ডব আর ইনিংসের শুরুতে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় বাংলাদেশ। 

শনিবার ওয়েষ্ট েইন্ডিজের সেন্ট ভিনসেন্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। চোটাক্রান্ত সৌম্য সরকারের পরিবর্তে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে ব্যাট করতে নেমেই রীতিমতো তাণ্ডব শুরু করেন পারভেজ হোসেন ইমন। মাত্র ২১ বলে ৪টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৯ রান করে ফেরেন তিনি।

ইনিংসের প্রথম ৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪০ রান। এই চল্লিশ রানের মধ্যে ৪টি চার আর এক ছক্কায় একাই ২৯ রান করেন ইমন।

পারভেজ উইকেটের এক প্রান্তে ব্যাটিং তাণ্ডব চালালেও অন্য প্রান্তে স্লো মোশন ব্যাটিং করে যান অধিনায়ক লিটন দাস। ৪.৪ ওভারে দলীয় ৪৪ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিটন। তার আগে ১৩ বলে মাত্র ১৪ রান করার সুযোগ পান এই ওপেনার।

এরপর মাত্র ১০ রানের ব্যবধানে ফেরেন ইমন হোসেনও। তিনি আউট হন ২১ বলে ৩৯ রান করে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে ৯ বলে ৯ রানে ফেরেন তানজিদ হাসান তামিম। দলীয় ১০২ রানে ফেরেন মেহেদি হাসান মিরাজ।

রোস্টন চেজের করা ১৫তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল রান নিয়ে ডাবলের জন্য দৌড় শুরু করেন জাকের আলি। কিন্তু অপর প্রান্তের ব্যাটসম্যান শামিম পাটোয়ারি সাড়া না দেওয়ায় ভুল বোঝাবুঝির কারণে দুই ব্যাটসম্যান ক্রিজের এক প্রান্তে গিয়ে জড়ো হন। অপর প্রান্তে ফিল্ডারের কাছ থেকে বল পেয়ে স্টাম্প ভেঙে দেন রোস্টন চেজ। 

রান আউট হয়ে মেজাজ হারিয়ে ক্ষোভ প্রকাশ করে মাঠ থেকে সোজা ড্রেসিরুমে ফেরেন জাকের আলি। কিন্তু রিপ্লেতে দেখা যায় পপিং ক্রিজের পাশে দাঁড়িয়ে স্লো মোশনে ব্যাট রাখছেন শামিম। তার ব্যাট মাটি স্পর্শ করার আগেই পপিং ক্রিজে দৌড়ে ব্যাট রাখেন জাকের আলি। যে কারণে পরিস্কার রান আউট হয়ে যান শামিম।

তখন ফিল্ড আম্পায়ার জাকের আলিকে ড্রেসিংরুম থেকে ডেকে মাঠে নিয়ে আসেন। ১৭ রানে ফের ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৪১ বলে ৬ ট ছক্ক আর তিন বাউন্ডারিতে ৭২ রান করে দলকে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর উপহার দেন জাকের।

  • Related Posts

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি…

    Continue reading
    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এটি মানবাধিকারের চরমতম লঙ্ঘন এবং একটি বৈশ্বিক সমস্যা। রোববার (৩০ আগস্ট) পালিত হতে যাওয়া আন্তর্জাতিক গুম প্রতিরোধ…

    Continue reading

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি