নলডাঙ্গায় বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নাটোরের নলডাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির চালক নিহত হয়েছেন। তার নাম রাজিব হোসেন (৩৫)। এতে ট্রলিটির হেলপার রনজু (২৫) আহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) উপজেলার নাটোর-নলডাঙ্গা আঞ্চলিক সড়কের বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলিচালক রাজিব হোসেন উপজেলার তেলকুপি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আহত রনজু একই গ্রামের আশরাফের ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে মনোয়ার নামে যাত্রীবাহী বাস মাধনগরে যাওয়ার পথে বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির চালক রাজিব ও হেলপার রনজু গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাজিবের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় যাত্রীবাহী বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

  • Related Posts

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    ঐতিহাসিক ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   বুধবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ…

    Continue reading
    জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দল-মত-পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান…

    Continue reading

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

    জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

    ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল

    ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল

    আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

    আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

    ইরান খুব শিগগিরই পরাজিত হবে, দাবি ট্রাম্পের

    ইরান খুব শিগগিরই পরাজিত হবে, দাবি ট্রাম্পের

    সেতু-বিদ্যুৎকেন্দ্র থাকবে না: ট্রাম্পের হুমকির পরেই ইরানে ভয়াবহ হামলা

    সেতু-বিদ্যুৎকেন্দ্র থাকবে না: ট্রাম্পের হুমকির পরেই ইরানে ভয়াবহ হামলা

    পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার অনন্য কীর্তি গড়লো আর্জেন্টিনা

    টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার অনন্য কীর্তি গড়লো আর্জেন্টিনা

    শেষ মুহূর্তে মেসি জাদু, ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

    শেষ মুহূর্তে মেসি জাদু, ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

    প্রতিদিনই বাড়ছে আয়, দাপট দেখাচ্ছে ‘আজও অর্ধাঙ্গিনী’

    প্রতিদিনই বাড়ছে আয়, দাপট দেখাচ্ছে ‘আজও অর্ধাঙ্গিনী’