আবার ইউরোপীয় ফুটবলে ফিরবেন মেসি!

লিওনেল মেসি ইউরোপীয় ফুটবল অধ্যায়ের ইতি টেনে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন। ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি রয়েছে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত। শোনা যাচ্ছে, এরপরই মায়ামি মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেবে । সেই চুক্তিতেই এমএলএস-২০২৫ মৌসুম শেষে মেসির ইউরোপ কিংবা অন্য কোনো দেশের ক্লাবের হয়ে খেলার সুযোগ রাখা হবে।

মার্কাসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেসির জন্য মায়ামির নতুন চুক্তির প্রস্তাব প্রায় প্রস্তুত। এমএলএস মৌসুমের ব্যাপ্তি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। নতুন চুক্তি স্বাক্ষর করলে ডিসেম্বরের পর ইউরোপের কোনো ক্লাবে ধারে গিয়ে খেলার সুযোগ পাবেন মেসি।

যেহেতু ২০২৬ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ খেলবে, তাই মেসি যেন টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে খেলার মধ্যে থাকতে পারেন, সেদিকটি আমলে নিয়েই এমন চুক্তির প্রস্তাব দেওয়া হচ্ছে মেসিকে।

তবে মেসি এই চুক্তি স্বাক্ষর করবেন কিনা সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এমন চুক্তির প্রস্তাব অবশ্য মেসি-ই প্রথম পাচ্ছেন এমন নয়, এর আগেও বেশ কয়েকজন তারকা ফুটবলার এভাবে ধারে খেলতে গিয়েছিলেন এমএলএস থেকে।

এই যেমন সাবেক ফরাসি তারকা থিয়েরি অরি নিউইয়র্ক রেড বুলস থেকে আর্সেনাল এবং ডেভিড বেকহ্যাম ও জ্লাতান ইব্রাহিমোভিচ এলএ গ্যালাক্সি থেকে লোনে এসি মিলানের হয়ে খেলতে গিয়েছিলেন।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী