কলকাতার উৎসবে জায়গা হয়নি বাংলাদেশি সিনেমার, তবে

এবারের কলকাতার চলচ্চিত্র উৎসবে জায়গা হয়নি বাংলাদেশের সিনেমার। গেল বছরের ৪ ডিসেম্বর শুরু হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ)।

যেখানে ২৯টি দেশের ১৮০টি সিনেমা স্থান পায়। সেই তালিকায় ছিল না বাংলাদেশের কোনো সিনেমা। রাজনৈতিক পটপরিবর্তন ও ভিসা জটিলতাকে কারণ হিসেবে উল্লেখ করে এমন তথ্য জানিয়েছিল উৎসব আয়োজকরা।

কলকাতায় বাংলাদেশের সিনেমার জায়গা না হলেও উদারতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঠিকই থাকছে ভারতীয় সিনেমা।

শনিবার (১১ জানুয়ারি) ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শুরু হবে ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। নয় দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের ২২০টির মতো সিনেমা। এই উৎসবে দেখানো হবে ভারতীয় পাঁচ সিনেমা।  

এর মধ্যে রয়েছে টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘পদাতিক’। তালিকায় রয়েছে পরিচালক শমীক রায় চৌধুরীর ‘বেলাইন’। রয়েছে পরিচালক যতলা সিদ্ধার্থর ‘ইন দ্য বেলি অব আ টাইগার’, পরিচালক অভিলাষ শর্মা’র ‘সোয়াহা’ এবং পরিচালক উজ্জ্বল পালের ‘ক্লার্ক’।

শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৪টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। উদ্বোধনী আসরে সংগীত পরিবেশন করবে ব্যান্ড ‘জলের গান’।  

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে চীনের চিউ ঝ্যাং পরিচালিত ‘মুন ম্যান’। এদিন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীর উদ্বোধন হবে। এ বছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন।

ঢাকা উৎসবের সিনেমাগুলো প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, নর্থসাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়াম ও গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়ামে। উৎসবটি সকলের জন্য উন্মুক্ত।

নয় দিনের এই উৎসবের পর্দা নামবে ১৯ জানুয়ারি। এদিন প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।  

সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী