নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলায় নিহত সরকারি বাহিনীর ২১ সদস্য

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে সশস্ত্র গ্যাংয়ের অতর্কিত বন্দুক হামলায় সরকারি মিলিশিয়া বাহিনীর অন্তত ২১ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফটি দেশটির পুলিশের বরাত দিয়ে শনিবার (১১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ঘটনাটি ঘটে। রাতে কাটসিনা পুলিশের মুখপাত্র আবুবকর সাদিক আলিউ জানান, সাফানা জেলার বাউরে গ্রামে একজন মৃত সহকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফেরার পথে সরকারি মিলিশিয়ার একটি গাড়িবহরে সশস্ত্র হামলা চালানো হয়। দুঃখজনকভাবে, হামলায় ২১ জন নিহত হয়েছে। তাদের ওপর গুলি করা হয়েছিল। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

কাটসিনা উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ার সেসব রাজ্যের একটি, যেখানে সশস্ত্র গ্যাংগুলো নিয়মিত গ্রামে হামলা চালিয়ে মানুষ হত্যা ও অপহরণ করে এবং বাড়িঘর পুড়িয়ে ও লুটপাট চালিয়ে আতঙ্ক ছড়ায়। এই গ্যাংগুলো জামফারা, কাটসিনা, কাদুনা ও নাইজার রাজ্যের মধ্যবর্তী বিশাল বনাঞ্চলে শিবির স্থাপন করে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা শিক্ষার্থীদের দলগত অপহরণের জন্য কুখ্যাত হয়ে উঠেছে।

২০২৩ সালে কাটসিনা রাজ্যের গভর্নর দিক্কো উমার রাড্ডা কাটসিনা কমিউনিটি ওয়াচ কর্পস (কেসিডব্লিউসি) গঠন করেন, যাতে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবী অন্তর্ভুক্ত করা হয়। এদের কাজ হচ্ছে সেনাবাহিনী ও পুলিশকে গ্যাংয়ের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করা।

  • Related Posts

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    ঐতিহাসিক ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   বুধবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ…

    Continue reading
    জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দল-মত-পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান…

    Continue reading

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

    জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

    ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল

    ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল

    আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

    আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

    ইরান খুব শিগগিরই পরাজিত হবে, দাবি ট্রাম্পের

    ইরান খুব শিগগিরই পরাজিত হবে, দাবি ট্রাম্পের

    সেতু-বিদ্যুৎকেন্দ্র থাকবে না: ট্রাম্পের হুমকির পরেই ইরানে ভয়াবহ হামলা

    সেতু-বিদ্যুৎকেন্দ্র থাকবে না: ট্রাম্পের হুমকির পরেই ইরানে ভয়াবহ হামলা

    পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার অনন্য কীর্তি গড়লো আর্জেন্টিনা

    টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার অনন্য কীর্তি গড়লো আর্জেন্টিনা

    শেষ মুহূর্তে মেসি জাদু, ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

    শেষ মুহূর্তে মেসি জাদু, ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

    প্রতিদিনই বাড়ছে আয়, দাপট দেখাচ্ছে ‘আজও অর্ধাঙ্গিনী’

    প্রতিদিনই বাড়ছে আয়, দাপট দেখাচ্ছে ‘আজও অর্ধাঙ্গিনী’