দ্বিগুণ শো বাড়ল ‘জংলি’র

ঈদুল ফিতরের ৯ দিন পরও প্রেক্ষাগৃহে হাউজফুল চলছে নির্মাতা এম রহিমের সিনেমা ‘জংলি’। দর্শক চাহিদা থাকায় প্রেক্ষাগৃহে দ্বিগুণ শো বাড়ানো হয়েছে সিনেমাটির।

দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে জানা যায়, প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে ‘জংলি’। দর্শকরা সামাজিক এ সিনেমাটি পছন্দ করেছে।

সিনেমা দেখে দর্শক বলছেন, ‘জংলি’ সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে। শিশুদের শ্লীলতাহানির বিষয়টি সিনেমায় তুলে ধরা হয়েছে। সবারই এ সিনেমা হলে এসে দেখা উচিত।

দর্শক চাহিদা থাকার পরও প্রেক্ষাগৃহে শো না থাকায় সিনেমা না দেখে ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে গেছে অনেক দর্শক। বিষয়টি বেশ আলোচনার সৃষ্টি করলে স্টার সিনেপ্লেক্সে জংলির শো বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

তিনি বলেন, বরবাদ ও দাগির কারণে জংলির শো-এর পরিমাণ কম ছিল। সব টিকিট বিক্রি হয়ে গেলেও শো বাড়ানো হচ্ছিল না।  কিন্তু দর্শক চাহিদার কারণে এক সপ্তাহের মাথায় এসে কেবল স্টার সিনেপ্লেক্সেই জংলির শো দ্বিগুন করা হয়েছে।

অভি আরও বলেন, জংলি লম্বা রেসের ঘোড়া। পরিবারের সব সদস্যদের নিয়ে দেখার মত ছবি। আমার বিশ্বাস দিনকে দিন এটির শো আরও বাড়বে।কারণ যে ছবি পরিবারের দর্শক টানতে পারে, সে ছবিগুলোই লং রানে সাফল্য পাবে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়, ঈদের দিন জংলির সাতটি শো ছিল। দ্বিতীয় দিনে তা বেড়ে হয় ৯টি। চতুর্থদিনে সেটা কমিয়ে শো দেয়া হয় মাত্র ৬টি।

কিন্তু অষ্টম দিনে এসে শো বাড়তে শুরু করে। শোয়ের সংখ্যা হয় ৮টি। নবম দিনে এসে সিনেমাটির শো দেয়া হয় ১৪টি। যা মুক্তির দিনের সংখ্যার দ্বিগুণ!

টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। যৌথভাবে চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।  সিনেমায় গানের সুর  ও সংগীত আয়োজনের দায়িত্ব পালন করেছেন প্রিন্স মাহমুদ।

‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হন তিনি। সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী।  শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের