দেবিদ্বারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লা সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় ট্রাক চাপায় আব্দুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছে

শুক্রবার সকাল সাড়ে ১২টায় জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইন্সটিটিউটের সামনে ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার শাকতলা ভূইয়া বাড়ির আব্দুল আওয়াল ভূইয়ার বড় ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,দেবিদ্বারগামী একটি পালসার ১৫০সিসি নাম্বার বিহিন মোটরসাইকেলকে কুমিল্লাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই চালক আব্দুল্লাহ নিহত হয় এবং পিছনে বসা একজন আহত হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে।

পরে মিরপুর হাইওয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহতের ছোট ভাই আবু বকর ভূইয়া জানায়, সকালে বাড়ি থেকে খালার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুরে যাওয়ার কথা বলে বের হয়, পরে শুনি ভাই এক্সিডেন্ট করেছে, খালার বাড়ি থেকে আসার পথে এই দুর্ঘটনাটি হয়।

এ দিকে নিহত আব্দুল্লাহর পরিবারে বইছে শোকের মাতমপরিবারের বড় ছেলেকে হারিয়ে দিশেহারা এই পরিবারটি।নিহত আব্দুল্লাহর ৪বছরের একটি ছেলে সন্তান রয়েছে।কয়েকমাস পরেই বিদেশে যাওয়ার কথা ছিলো তার।

নিহত আব্দুল্লাহর স্ত্রী হায়াতী আক্তার জানান, ৪বছর আগে ভালোবেসে আমাদের বিয়ে হয় আমাদের একটা ৪বছরের ছেলে সন্তান ওমর ভূইয়া আছে। আমাদের এখন কী হবে।

এ ব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পাজভেজ আলী বলেন, দুর্ঘটনার পরে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি, এবং ঘাতক ট্রাকটি আটক করি, মেডিকেল রিপোর্টের জন্য লাশ হাসপাতালে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে, ওখান থেকে পরিবারের কাছে দেয়া হবে, এবং আমরা ঘাতক ট্রাকের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১