দৃষ্টিহীনদের বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ

ফাইনাল পর্যন্ত গিয়ে থামতে হলো বাংলাদেশকে। দৃষ্টিহীনদের টি–টোয়েন্টি বিশ্বকাপে তাই শিরোপা জেতা হলো না বাংলাদেশের দৃষ্টিহীন ক্রিকেট দলের।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে আজ আরিফ–আশিকুরদের ১০ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক পাকিস্তান।

ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৯ রান করেছিল বাংলাদেশ। জবাবে দুই ওপেনারের তাণ্ডবে স্বাগতিক পাকিস্তান মাত্র ১১.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হুসেইন। এ ছাড়া সালমান ৩১ ও আশিকুর ২২ রান করেন। ২ উইকেট নিয়ে ফাইনালে পাকিস্তানের সেরা বোলার বাবর আলী। তাঁর সঙ্গে মোহাম্মদ সালমান ও মতিউল্লাহর ১টি করে উইকেট বাংলাদেশকে অল্পতেই বেঁধে রাখতে ভূমিকা রাখে। লক্ষ্য তাড়ায় পাকিস্তানের দুই ওপেনার নিসার আলী ৭২ ও মোহাম্মদ সফদার ৪৭ রানে অপরাজিত থাকেন।

এ নিয়ে বাংলাদেশ পরপর দুবার দৃষ্টিহীনদের টি–টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হলো। ২০২২ সালের আগের আসরের ফাইনালে হেরেছিল ভারতের কাছে। পাকিস্তান তৃতীয়বারের মতো ফাইনালে খেললেও চ্যাম্পিয়ন হলো এই প্রথম।

ফাইনালের আগপর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশই ছিল একমাত্র অপরাজিত দল। নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা—টানা ৫ ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। গত পরশু সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে ওঠে ফাইনালে। কিন্তু আজ ফাইনালে আর পেরে উঠল না।  

দৃষ্টিহীনদের টি–টোয়েন্টি বিশ্বকাপে সফলতম দল ভারত। ২০১২, ২০১৭, ২০২২—টুর্নামেন্টের প্রথম তিন আসরে শিরোপা জয়ের হ্যাটট্রিক করে তারা। এবারও ভারতের দলটা ছিল ফেবারিট। কিন্তু এবারের আয়োজক পাকিস্তান হওয়ায় টুর্নামেন্ট শুরুর চার দিন আগে নিজেদের সরিয়ে নেয় ভারত।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৭
পাকিস্তান: ১১.২ ওভারে ১৪০/০
ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প