সৌদি আরবে সম্মাননা পাচ্ছেন আমির খান ও এমিলি ব্লান্ট

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার বসবে উৎসবের চতুর্থ আসর। তার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত করা হবে বলিউড ও হলিউডের দুই সুপারস্টার আমির খান ও এমিলি ব্লান্টকে। আগামী ৫ ডিসেম্বর এই অনুষ্ঠানের উদ্বোধন হবে। উৎসব চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আমির খান তার সুপারহিট সিনেমা ‘দঙ্গল’ সিনেমার জন্য সম্মাননা পাবেন। আর এমিলি ব্লান্টকে সম্মানিত করা হবে গেল বছরের আলোচিত ‘অপেনহাইমার’ সিনেমায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে। তবে দুই তারকাকেই তাদের সফল ক্যারিয়ার এবং চলচ্চিত্র শিল্পে দীর্ঘস্থায়ী প্রভাবের জন্য নির্বাচিত করা হয়েছে।

আগেই ঘোষণা করা হয়েছে ২০২৪ সালের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের অন্যান্য সম্মাননা প্রাপ্তদের মধ্যে আছেন ভায়োলা ডেভিস এবং মিশরের মোনা জাকি।

এই খবরে বেশ উচ্ছ্বসিত আমির খান। তিনি এ প্রসঙ্গে ভ্যারাইটিকে বলেন, ‘চলচ্চিত্র আমার জীবনের ভালবাসা। চলচ্চিত্রের একজন কর্মী হিসেবে বিশ্বজুড়ে অসাধারণ শিল্পীদের পরিবারের একজন হয়ে উঠতে পারা আমার জন্য অনেক সম্মানের বিষয়। রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দ্বারা সম্মানিত হওয়া আমার কাছে গর্বের। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে, অন্যদের থেকে শিখতে এবং একসাথে গল্প করতে আগ্রহী।’

এমিলি ব্লান্ট বলেন, ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেয়ার অপেক্ষায় আছি। এই বছরের সম্মানিতদের একজন হতে পেরে কৃতজ্ঞ। আমি এই উৎসবে চলচ্চিত্রের নতুন এবং তরুণ প্রতিভাদের জন্য যে উদ্যোগগুলো নেয়া হয়েছে তার প্রতি খুবই উৎসাহিত। বিশেষ করে তারা চলচ্চিত্রে নারীদের ক্ষমতায়ন এবং তাদের কণ্ঠস্বর তুলে ধরার ভূমিকাকে মন থেকে প্রশংসা করি।’

জানা গেল, আমির ও এমিলি উৎসবের ‘ইন কনভার্সেশন উইথ’ সেশনেও অংশ নেবেন। সেখানে তারা বিশ্বব্যাপী অতিথিদের সঙ্গে তাদের ক্যারিয়ার, কাজ এবং চলচ্চিত্র সম্পর্কিত অভিজ্ঞতা ভাগ করবেন।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী