দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস

উগ্র আচরণের দায়ে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিনিসিয়ুসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

গত শনিবার লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার গোলকিপার স্টোল দিমিন্ত্রিভস্কিকে ঘাড়ে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। মেস্টালা স্টেডিয়ামে লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে বাজেভাবে প্রতিক্রিয়া দেখান তিনি। এই অপ্রত্যাশিত ও উগ্র আচরণের কারণে ব্রাজিলিয়ান তারকাকে এই শাস্তি দেওয়া হয়।

লা লিগায় সামনের দুটি ম্যাচ (লাস পালমাস ও রিয়াল ভায়োদোলিদ) খেলতে পারবেন না ভিনিসিয়ুস। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২৬ জানুয়ারি। তবে আগামী শুক্রবার (১০ জানুয়ারি) স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে খেলতে পারবেন এই ব্রাজিলিয়ান।

ভালেন্সিয়ার বিপক্ষে ওই ম্যাচে ভিনি যখন (৭৯ মিনিটে) লাল কার্ড দেখেন তখন ১-০ ব্যবধানে পিছিয়ে রিয়াল। ১০ জনের দল নিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে ফেরে রিয়াল। ৮৫ মিনিটে লুকা মদ্রিচের গোলে সমতায় ফেরে কার্লো আনচেলত্তির দল। এরপর শেষ মুহূর্তে (৯৬ মিনিটে) দুর্দান্ত এক গোল করে রিয়ালকে ২-১ ব্যবধানে জয় উপহার দেন জুড বেলিংহ্যাম।

যদিও ম্যাচের পর আনচেলত্তি জানান, এটিকে লাল কার্ড বলে তিনি বিশ্বাস করেন না। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথাও বলেন রিয়াল কোচ।

লাল কার্ড দেখার পর রেফারি সিজার সোটো গ্রাডোর দিকে তেড়ে যান ভিনিসিয়ুস। সতীর্থ রুডিগার ও গোলকিপিং কোচ লুইস লোপিস তাকে টেনে নিয়ে আসেন। যে কারণে রেফারির সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটেনি। ম্যাচের পর নিজের আচরণের জন্য ক্ষমা চান ভিনিসিয়ুস।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের